২১ সালের পুরুষ বিশ্বকাপ ভারতে, নারী বিশ্বকাপ পেছালো এক বছর

নিউজ ডেস্ক »

২০২০ সালের টি-২০ বিশ্বকাপ স্থগিত করে ২০২১ সালে আয়োজনের ঘোষণা দেয় আইসিসি এবং ২০২১ এর টি-২০ বিশ্বকাপ (পুরুষ) এক বছর পিছিয়ে ২০২২ এ হওয়ার কথা থাকলেও আবারো পরিবর্তন হয়েছে আইসিসির সিদ্ধান্তে। নতুন সিদ্ধান্তে ২০২১ সালের পুরুষ বিশ্বকাপের আয়োজক হচ্ছে ভারত এবং ২০২২ সালে আয়োজক হবে অস্ট্রেলিয়া।

এছাড়া ২০২১ সালের নারী ওয়ানডে বিশ্বকাপটি এক বছর পিছিয়ে ২০২২ সালে অনুষ্ঠিত হবে। পূর্বসুচি অনুযায়ী ২০২১ সালের ফেব্রুয়ারির ৬ থেকে মার্চের ৭ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবার কথা ছিলো। শুক্রবার আইসিসির বার্ষিক উন্নয়নের ভার্চুয়াল মিটিংয়ে এমন সিদ্ধান্ত হয়।

২০২১ সালে আগামী বছর অক্টোবর-নভেম্বরে আয়োজন হবে পূর্বনির্ধারিত বিশ্বকাল। যার ফাইনাল হবে ১৪ই নভেম্বর। এবং স্থগিত হওয়া এ বছরের টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২২ সালের অক্টোবর-নভেম্বরে, ফাইনাল ১৩ই নভেম্বর। মহিলা বিশ্বকাপটি দ্বিতীয় মেগা ইভেন্ট যা করোনার কারণে আইসিসিকে নতুন সময়সূচি নির্ধারণে বাধ্য করেছে।

নিউজক্রিকেট/এইচএএম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »