ইয়াসির শাহ’র ঘূর্ণিতে বড় লিড পেল পাকিস্তান

নিউজ ডেস্ক »

শান মাসুদের দেড়শো’তে প্রথম ইনিংসে পাকিস্তানের করা ৩২৬ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২১৯ রানেই গুটিয়ে গেছে ইংল্যান্ডের ইনিংস।

দ্বিতীয় দিনের করা ৪ উইকেটে ৯২ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাট করতে নামে ইংল্যান্ড। ওলি পোপ ও জস বাটলারের জুটি আশা দেখায় ইংলিশদের। পোপ তুলে নেন ক্যারিয়ারের ৫ম অর্ধশতক। ব্যক্তিগত ৬২ রানে পোপকে তুলে নিয়ে ৬৫ রানের জুটি ভাঙ্গেন নাসিম শাহ। তারপর ইয়াসির শাহের ঘূর্ণি তে আর বড় জুটি গড়তে পারেনি ইংলিশরা।

একে একে বাটলার, ওকস ও ডমিনিক বেসকে নিজের শিকার বানান ইয়াসির শাহ। দলীয় ১৭০ রানে ৮ উইকেট হারানোর পর স্টুয়ার্ট ব্রডের ২৯ রানে দুইশো’র কোটা পার করে ইংল্যান্ড। শেষ দুই উইকেট শাদাব খান তুলে নিলে মাত্র ২১৯ রানেই থামে ইংলিশদের ইনিংস। শেষ উইকেটে স্টুয়ার্ট ব্রডের ক্যাচ শাদাব খান মিস করলে নিজের ক্যারিয়ারের ১৭ম পাঁচ উইকেট থেকে বঞ্চিত হন ইয়াসির শাহ। ইংল্যান্ডের পক্ষে পোপ সর্বোচ্চ ৬২ ও জস বাটলার ৩৮ ও স্টুয়ার্ট ব্রড অপরাজিত থাকেন ২৯ রানে। পাকিস্তানের পক্ষে ইয়াসির শাহ সর্বোচ্চ ৪ টি, শাদাব খান ও মোহাম্মদ আব্বাস ২টি করে উইকেট শিকার করেন।

১০৭ রানে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট কবে সফরকারীরা।

নিউজক্রিকেট/এইচএএম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »