স্থগিত হল ইংল্যান্ডের ভারত সফর

নিউজ ডেস্ক »

স্থগিত হয়ে গেলো আরও একটি আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ। সামনে সেপ্টেম্বর-অক্টোবরে ভারত সফর করার কথা ছিলো ইংল্যান্ডের। কিন্তু দুই বোর্ড বিসিসিআই আর ইসিবি মিলে এই সিরিজ ২০২১ সাল পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। লম্বা সময়ের জন্য পেছানো হয়েছে এই সিরিজ।

তবে এই দুই বোর্ড ২০২১ সালের জানুয়ারি থেকে মার্চের ভেতর এই সিরিজ আবার আয়োজন করার চেষ্টা করবে। ভারত সফরে ওয়ানডে আর টি-২০ খেলার কথা ছিলো ইংলিশদের। কিন্তু এর জন্য অনেক অপেক্ষা করতে হবে কিছুদিন।

এদিকে এই সিরিজটি করোনাভাইরাসের কারণে স্থগিতের চেয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ( আইপিএলের) কারণটাই বেশি উঠে আসছে। কারণ আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হবে এই বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। যা করোনাভাইরাসের কারণে মার্চে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী হয়নি। কাজেই বলা যায় করোনার পাশাপাশি আইপিএলের কারণেও স্থগিত করা হয়েছে এই সিরিজ।

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »