সাকিবকে মনে রেখেছে লিচেস্টারশায়ার

নিউজ ডেস্ক »

বাংলার ক্রিকেটের জান-প্রাণ বলা হয়ে থাকে সাকিব আল হাসানকে। বিশ্বের এমন কোন লিগ নেই যেখানে সাকিবের হাতের ছোঁয়া পড়েনি। আইপিএল, সিপিএল, পিসিএল, বিপিএল কিংবা ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট সব জায়গাই বাংলাদেশ ক্রিকেটের হয়ে প্রতিনিধিত্ব করেছেন বিশ্বসেরা এই অলারাউন্ডার।

২০১৩ সালের মৌসুমে কাউন্টি ক্রিকেটে লিচেস্টারশায়ারের হয়ে খেলেন সাকিব। সেবার প্রতিটি ম্যাচেই দলের হয়ে মাঠে নামেন সাকিব। সম্প্রতি লিচেস্টারশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব তাদের নিজস্ব ওয়েবসাইটে সাকিবকে নিয়ে বিবৃতি দিয়েছে। সাকিব প্রসঙ্গে ক্লাবটি লিখেছে, ‘বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা বাঁহাতি অলরাউন্ডার সে (সাকিব)। ২০১৩ সালে মাত্র এক মৌসুমের জন্য (টি-টোয়েন্টি) লিচেস্টারশায়ারে খেলেছে সাকিব। সে সবগুলো ম্যাচই খেলেছে এবং টার সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল ৪৩*। ট্রেন্ট ব্রিজে তাঁর এই ইনিংসের সুবাদে নটসের বিপক্ষে ৭ উইকেটের জয় পায় লিচেস্টারশায়ার। সে বেশ কঠিন বোলিং করেছিল এবং দুই উইকেট নিয়েছিল ইয়র্কশায়ারের বিপক্ষে। সেই ম্যাচে ৪৭ বল হাতে রেখে ১০ উইকেটের জয় পায় লিচেস্টারশায়ার।’

এই ব্যাপারে লিচেস্টারশায়ার আরো লিখেছে, ‘সে সময়কার ব্যস্ত একজন টি-টোয়েন্টি খেলোয়াড় হিসেবে এরপর সে বার্বাডোজের বিমান ধরে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত আরেকটি টি- টোয়েন্টি টুর্নামেন্টে (সিপিএল) অংশ নিতে। সেখানেই পৌঁছেই সে খেলতে নেমে পড়েছিল। টুর্নামেন্ট চলাকালীন সে ৬ রানে ৬ উইকেট শিকার করেছিল, যেটি ছিল সেসময় টি-টোয়েন্টিতে দ্বিতীয় সেরা বোলিং ফিগার।’

নিউজক্রিকেট/শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »