নিউজ ডেস্ক »
ক্রিকেট বিশ্বে শচীন টেন্ডুলকারের নাম সকল ভক্ত-অনুরাগীদের জানা। ভারতীয় ক্রিকেটে শচীনের অবদান কতটা সেটা পরিসংখ্যান ছাড়াই বলে দেওয়া সম্ভব। তবে সেরার দিক থেকে ভারতের আরেক কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের চেয়ে শচীন সবসময়েই এগিয়ে থাকবেন। তবে এর মাঝে কথাও রয়েছে কখনো কখনো দ্রাবিড়ের কাছে হার মানতে বাধ্য হয়েছেন স্বয়ং টেন্ডুলকারই।
জন্ম থেকে আলাদা কোন প্রতিভার অধিকারী না হয়েও খেলোয়াড়ি জীবনে নিজেকে সকলের সামনে নিজের সেরাটা দেখাতে পেরেছেন দ্রাবিড়। ‘দ্য ওয়াল’ নামখ্যাত এই ব্যাটসম্যানকে তাই টেন্ডুলকারের চেয়ে কিছু ক্ষেত্রে এগিয়ে রাখছেন পাকিস্তানের সাবেক ডানহাতি ব্যাটসম্যান রমিজ রাজা।
বর্তমানে জনপ্রিয় এই ধারাভাষ্যকার বলেছেন, ‘রাহুল দ্রাবিড় হয়তো শচীন টেন্ডুলকারের মতো ঈশ্বর-প্রদত্ত প্রতিভার অধিকারী ছিল না। কিন্তু টেন্ডুলকারের মতো একজন ক্রিকেটারের সঙ্গে একই দলে থেকে নিজের স্বকীয়তার প্রকাশ সহজ বিষয় নয়। ব্যাপারটা এমন যে আপনি নিজের শতভাগেরও ওপরেও যদি কিছু থাকে, সেটা দলকে দিচ্ছেন কিন্তু ওই প্রচেষ্টাটিও দলের সেরা ক্রিকেটারের সঙ্গে তুলনায় যথেষ্ট নয়। এটা যেকোনো ক্রিকেটারকেই মানসিকভাবে বিধ্বস্ত করে দিতে পারে। ম্যাচের কঠিন সময়ে প্রাচীর হয়ে দাঁড়িয়ে যাওয়ার কারণে রাহুল দ্রাবিড়ের রুপক নাম দেওয়া হয় ‘দ্য ওয়াল।’ দ্রাবিড়কে স্যালুট জানাতে তাই একটু কার্পণ্য করলেন না রমিজ রাজা।’
নিউজক্রিকেট/শাওন
