নিউজ ডেস্ক »
ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের চতুর্থ শতক তুলে নিয়েছেন পাকিস্তানি ওপেনার শান মাসুদ। পঞ্চম পাকিস্তানি ওপেনার হিসেবে ইংল্যান্ডের মাটিতে শতক করলেন তিনি। এছাড়া ষষ্ঠ পাকিস্তানি খেলোয়াড় হিসেবে টেস্টে টানা তিন শতকের রেকর্ড গড়লেন তিনি।
প্রথম দিনের করা ব্যক্তিগত ৪৬ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেন শান মাসুদ। দ্রুত দুই উইকেট পড়লেও একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকেন তিনি। ২৫১ বলে ১৩ চারের সাহায্য শতক পূর্ণ করেন শান মাসুদ।
গতবছর করাচিতে শ্রীলঙ্কার বিপক্ষে ১৩৫ রান করেন তারপর বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে খেলেন ১০০ রানের ইনিংস। আজ ইংল্যান্ডের মাটিতে অপরাজিত ১০০ রানে টানা তিন শতকের রেকর্ডে নাম লেখান শান মাসুদ।
টেস্টে টানা তিন শতক করা পাকিস্তানি খেলোয়াড়েরা হলেনঃ
জহির আব্বাস (১৯৮২-৮৩)
মুদাচ্ছার নাজার (১৯৮৩)
মোহাম্মদ ইউসুফ (২০০৬)
ইউনিস খান (২০১৪)
মিসবাহ উল হক (২০১৪)
শান মাসুদ (২০১৯-২০)*
