নিউজ ডেস্ক »
এ বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিলো। কিন্তু বর্তমান করোনা পরিস্থিতির কথা চিন্তা করে সে সিদ্ধান্ত থেকে পিঁছিয়ে এসেছে আইসিসি। যার কারণে এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত ঘোষণা করেছে ক্রিকেটের সবথেকে বড় নিয়ন্ত্রক এই সংস্থাটি। অজি পেসার মিচেল স্টার্ক নিজেকে সম্পৃুর্ণ ফিট রাখতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আসর থেকে নিজের নাম সরিয়ে নিয়েছিলেন। পরবর্তীতে বিশ্বকাপ পিছিয়ে গেলেও নিজের সিদ্ধান্তে অটল রয়েছেন অস্ট্রেলিয়ার এই তারকা পেসার।
এ বছরে মার্চের শেষে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আইপিএলের ১৩তম আসর। কিন্তু বর্তমান পৃথিবীর ভয়াবহ এই পরিস্থিতির কথা মাথায় রেখে টুর্নামেন্টটি সেপ্টেম্বরে নেয়ার সিদ্ধান্ত নেয় আইপিএল কর্তৃপক্ষ।
টি-টোয়েন্টি বিশ্বকাপ পিঁছিয়ে সময় নির্ধারিত হয়েছে আগামী বছর। এই পেছানোর পরেও আইপিএল না খেলাটাই শ্রেয় বলে মনে করছেন অজি পেসার স্টার্ক।
স্টার্ক বলেছেন, ‘আমি জানি যে সিদ্ধান্ত আমি নিয়েছি সেটা খুবই চমৎকার। আইপিএল নতুন সময়ে শুরু হচ্ছে কিন্তু না, আমি আমার সিধান্ত বদলাতে পারব না। আমি আমার সিধান্তে সবসময় অটল রয়েছি। নতুন সূচির আইপিএল যখন শুরু হবে আমি তখন গ্রীষ্মের ছুটি কাটাতে প্রস্তুত হবো।’
স্টার্ক আরো বলেন, ‘এবারের আইপিএল আসরে আমার জন্য না খেলাটাকে স্বস্তির বলে মনে করি। পরবর্তী বছরের আইপিএলও খুব কাছে এসে পড়েছে। আমি যদি পরবর্তী সিজনটা খেলতে চাই অথবা কোন দল যদি আমাকে আইপিএলে চায় তাহলে অবশ্যই ব্যাপারটা বিবেচনা করব। কিন্তু এই বছরের জন্য যে সিদ্ধান্ত নিয়েছি সেটা আমার জন্য খুবই স্বস্তিদায়ক।’
নিউজক্রিকেট/শাওন
