দলের দুঃসময়ে আবারো হাসলো উইলির ব্যাট

নিউজ ডেস্ক »

আইরিশদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ২১৭ রান তাড়া করতে নেমে তাড়াহুড়োতে ১৩৭ রানেই ৬ উইকেট হারিয়ে যখন বিপাকে ইংলিশরা তখনি উইলির দূর্দান্ত ব্যাটিংয়ে ৪ উইকেটের সহজ জয় তুলে নেয় স্বাগতিক ইংল্যান্ড। উইলির ৫ চার ও ২ ছক্কায় ৪৬ বলে অপরাজিত ৪৭ রানে ৪ উইকেটের সহজ জয়ে সিরিজ নিজেদের করে নেয় ইংলিশরা।

সিরিজের শেষ ওয়ানডেতে অধিনায়ক মরগানের ঝড়ো সেঞ্চুরির পরেও দলের অবস্থা যখন ২১৬ রানে ৭ উইকেট, ব্যাটিং বিপর্যয়ে থাকা ইংল্যান্ডকে পথ দেখান এই সিরিজে ইংল্যান্ডের জয়ের অন্যতম নায়ক উইলি। উইলির অর্ধশতকে আইরিশদের বড় লক্ষ্যমাত্রা ছুড়ে দেয় ইংল্যান্ড।

নিজের ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক তুলে নিয়ে ৩ চার ও ৩ ছক্কায় ৪১ বলে ৫১ রানে যখন উইলি বিদায় নেন ইংল্যান্ডের রান তখন ৭ উইকেটে ২৮৯। টম কারানের সাথে ৭৩ রানের জুটিতে ইংল্যান্ডকে এনে দেন বড় সংগ্রহ। আর আগে ১৫ চার ও ৪ ছক্কায় ৮৪ বলে ১০৬ রান করে আউট হন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান।

৪৯.৫ ওভারে ৩২৮ রানে অলআউট হয় ইংল্যান্ড।

নিউজক্রিকেট/এইচএএম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »