স্টার্লিং-বালবার্নির জোড়া শতকে বিশ্ব চ্যাম্পিয়নদের হারালো আইরিশরা

নিউজ ডেস্ক »

সাউদাম্পটনে সিরিজের শেষ ওয়ানডেতে স্বাগতিক ইংল্যান্ডকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে আইরিশরা। সাউদাম্পটনের রোজ বোলে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে বিপদে পড়ে ইংলিশরা। ৪৪ রানে ৩ উইকেট হারালে বড় সংগ্রহের সম্ভাবনা ক্ষীন হয়ে যায় ইংল্যান্ডের সামনে।

এরপরই অধিনায়ক মরগানের ঝড়ো সেঞ্চুরিতে বড় সংগ্রহের দিকেই এগোতে থাকে ইংলিশরা। ৭৮ বলে তুলে নেন ক্যারিয়ারের ১৪ তম শতক। আরেকপাশে অধিনায়ককে যোগ্য সমর্থন নিয়ে অর্ধশতক করেন টম ব্যান্টন। দলীয় ১৯০ রানে ৮৪ বলে ১০৬ রানে করে মরগান বিদায় নিলে ইংল্যান্ড শিবিরে আবারো বড় ধাক্কা লাগে। একে একে ব্যান্টন, মঈন আলী ও বিলিংসদের তুলে নিয়ে আবারো ম্যাচে ফেরে আইরিশরা। ২১৬ রানে ৭ উইকেট হারিয়ে যখন ব্যাকফুটে ইংল্যান্ড তখনি উইলি-টম কারানের ৭৩ রানের দূর্দান্ত জুটিদ দলকে এনে দেয় বড় সংগ্রহ। উইলি তুলে নেন নিজের ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক। উইলি ৪২ বলে ৫১ রানে ফিরলে শেষ পর্যন্ত ৪৯.৫ ওভারে ৩২৮ রানে থামে ইংলিশদের ইনিংস। টম কারান অপরাজিত থাকেন ৩৮ রানে। আইরিশদের পক্ষে ইয়াং সর্বোচ্চ ৩ উইকেট লাভ করেন।

৩২৯ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ওপেনিং জুটিতেই আসে ৫০ রান। দলীয় ৫০ রানে ওপেনার ডিলেনি ফিরলে অধিনায়ক এন্ড্রু বালবার্নিকে নিয়ে জুটি বাঁধেন পল স্টার্লিং। দুইজনের হার না মানা জোড়া শতকে ইংলিশদের বিপক্ষে ৯ বছর পর জয় পায় আইরিশরা। প্রথমবারের মতো ইংল্যান্ডের মাটিতে জয়ের স্বাদ পায় আয়ারল্যান্ড। পল স্টার্লিং ৯ চার ও ৬ ছক্কায় করেন ১২৮ বলে ১৪২ ও ১২ চারে বালবার্নি করেন ১১২ বলে ১১৩ রান। দুইজনের ২১৪ রানের রেকর্ডময় জুটিতে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় আইরিশরা। দলীয় ২৬৪ রানে স্টার্লিং ও ২৭৯ রানে বালবার্নি ফিরলেও বাকি কাজ টা সহজের সেরে ফেলেন অভিজ্ঞ কেভিন ও’ব্রায়ান ও হ্যারি ট্যাক্টর। ১ বল হাতে রেখে ৭ উইকেটের বড় জয় পায় আইরিশরা।

২০১১ সালে ব্যাঙ্গালোরে কেভিন ও’ব্রায়ানের দূর্দান্ত শতকে ইংল্যান্ডের বিপক্ষে ৩ উইকেটের ঐতিহাসিক জয় পায় আইরিশরা। ৯ বছর পর এবার নিজেদের মাটিতেই ইংল্যান্ডকে ধরাশায়ী করলো আয়ারল্যান্ড। তবে এবার জয়ের নায়ক স্টার্লিং ও বালবার্নি।

নিউজক্রিকেট/এইচএএম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »