শেষ ওয়ানডেতে মরগানের ঝড়ো শতক

নিউজ ডেস্ক »

আইরিশদের বিপক্ষে শেষ ওয়ানডেতে ৭৮ বলে নিজের ওয়ানডে ক্যারিয়ারের ১৪ তম শতক তুলে নিলেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান। ১৪ চার ও ৪ ছয়ে শতক পূর্ণ করেন তিনি। ৮৪ বলে ব্যক্তিগত ১০৬ রান করে জসুয়া লিটলের শিকার হন তিনি।

সিরিজের শেষ ওয়ানডেতে সাউদাম্পটনের রোজ বোলে টসে হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৪ রানেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। তারপর দলীয় ৪৪ রানে ব্যক্তিগত ১৬ রান করে জেমস ভিন্স আউট হলে বড় স্কোরের সম্ভাবনা ক্ষীণ হতে থাকে। এরপরই শুরু মরগান ঝড়! টম ব্যান্টনকে সাথে নিয়ে আইরিশ বোলারদের উপর মারমুখী হন মরগান। ইনিংসের ২৫ তম ওভারেই তুলে নেন শতক।

ইংল্যান্ডের হয়ে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ শতকের মালিক মরগান। ১৬ শতক নিয়ে সবার উপরে টেস্ট অধিনায়ক জো রুট ও ১৪ শতক নিয়ে এখন দ্বিতীয় অবস্থানে আছেন ইয়ন মরগান।

নিউজক্রিকেট/এইচএএম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »