নিউজ ডেস্ক »
গত সপ্তাহেই শেষ হয়েছে উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ। এর মাঝেই দরজাই কড়া নাড়ছে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ। আর এই টেস্ট সিরিজের জন্য ইংল্যান্ডের নতুন ব্যাটিং কোচ হিসেবে দেখা যাবে দেশটির সাবেক ক্রিকেটার জনাথন ট্রটকে। ইতিমধ্যে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড এ বিষয়টি নিশ্চিতও করেছে।
আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও টুইটারে একটি পোস্ট দিয়েছে ট্রটের ব্যাটিং কোচ হিসেবে যোগ দেওয়ার বিষয় নিয়ে। আইসিসি লিখেছে,”ইংল্যান্ডের হয়ে ১২৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ছয় হাজার ৭৯২ রান করা ট্রট পাকিস্তানের বিপক্ষে তিন টেস্ট ম্যাচে দলের নতুন ব্যাটিং কোচ হিসেবে কাজ করবেন।”
ইংল্যান্ডের হয়ে ৫২টি টেস্ট ও ৬৮টি ওয়ানডে খেলেছেন ট্রট। এরপর অবসরে গিয়েছেন ২০১৮ সালে। দেশটির হয়ে ওয়ানডে টেস্ট এবং কাউন্টি লিগের হয়েও দাপটের সঙ্গে খেলেছেন ট্রট।
আগামীকাল শুরু হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের এই টেস্ট সিরিজ। এ ম্যাচগুলো ও থাকছে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত হিসেবে। এখনো পর্যন্ত ২২৬ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে ইংল্যান্ড ও ১৪০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে অবস্থান করছে পাকিস্তান।
বর্তমানে টেস্টের মতো ওয়ানডেতেও জয়ের ধারা বজায় রেখে চলেছে ইংল্যান্ড। ইতিমধ্যে আয়ারল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় তারা।
নিউজক্রিকেট/শাওন
