ক্রিকেট আগের চেয়ে অনেক এগিয়েছেঃ ডিকেন্স

নিজস্ব প্রতিবেদক »

করোনাকালীন সময়ে ক্রিকেট বন্ধ, ঘরে বসে অলস সময় কাটছে ক্রিকেটার এবং ক্রিকেট সংশ্লিষ্ট সকলেরই। এই অলস সময়ে বর্তমান ও সাবেক ক্রিকেটারদের দিয়ে নিউজ ক্রিকেট২৪.কম আয়োজন করেছে ফেইসবুক লাইভ আড্ডার। লাইভ আড্ডায় গতকাল অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার, এবং বিশ্বকাপ জয়ী অনূর্ধ্ব ১৯ দলের ফিল্ডিং কোচ ফয়সাল হোসাইন ডিকেন্স। লাইভ আড্ডায় তার ক্যারিয়ার এবং ক্রিকেট এর নানা বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।

বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ফয়সাল হোসাইন ডিকেন্স। একসময় খেলেছেন জাতীয় দলে। ক্রিকেট থেকে অবসরে যাওয়ার পরে পেশা হিসেবে বেছে নিয়েছেন ক্রিকেট কোচিং কে। কাজ করছেন বয়সভিত্তিক দলগুলোর সাথে। সর্বশেষ বিশ্বকাপ জেতা বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের ফিল্ডিং কোচের দায়িত্বে ছিলেন তিনি । গতকাল নিউজ ক্রিকেট ২৪ এর লাইভ আড্ডায় অতিথি হয়ে এসেছিলেন এই সাবেক ক্রিকেটার। আড্ডায় তিনি কথা বলেছেন তার সময়ের ক্রিকেট এবং বর্তমান সময়ের ক্রিকেট এর পার্থক্য নিয়ে ।

ডিকেন্স মনে করেন তাদের সময়ের ক্রিকেটার থেকে এখনকার ক্রিকেট অনেক কঠিন,অনেক আধুনিক। এখনকার ক্রিকেটে আছে অনেক নতুনত্ব। অনেক ব্যাকরন মেনে, অনেক কিছু শিখতে হয় বর্তমান ক্রিকেট খেলতে। তার ভাষ্য মতে, ‘মূল পার্থক্য বলতে আসলে , তখন যেই খেলা হতো , আমি যা বুঝি এখকার অবস্থা আর আগের অবস্থা দেখে, আগে দুই তিনটা স্কিল নিয়েই ক্রিকেট খেলা যেত। আমার দুই তিন টা স্কিল থাকলেই সেটা নিয়ে খেলে ফেলতাম। এখন দুই তিনটা স্কিলে হয়না।’

বর্তমানে একজন ক্রিকেটারের অনেক কিছু জানতে হয়, শিখতে হয়, এই বিষয়ে বলতে গিয়ে এই সাবেক ক্রিকেটার বলেন , ‘এখন একজন বোলারকে ইনসুইং, আউট সুইং, রিভার সুইং, ইয়ার্কার, বাউন্সার এমন অনেক অস্ত্র থাকতে হয়। আপনারা তো দেখছেনই, একজন ব্যাটসম্যানেরও অনেক ধরনের শর্ট খেলতে জানতে হয়। রিভার সুইপ খেলে, প্যাডেল সুইপ খেলে, অনেক ধরনের শর্ট খেলতে হয়।’

‘এখন অনেক ধরনের শর্ট চলে এসেছে, তো আগের ক্রিকেট এবং বর্তমান ক্রিকেট এর পার্থক্য আমি বলবো অনেক বেশি স্কিল চলে আসা, সেটা ব্যাটিং , বোলিং বা ফিল্ডিং হোক। সব কিছুতেই অনেক পরিবর্তন চলে এসেছে, অনেক প্রগ্রেস হয়েছে’ – যোগ করেন এই সাবেক ব্যাটসম্যান।

নিউজ ক্রিকেট২৪/ সুফিয়ান

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »