নিউজ ডেস্ক »
স্থগিত হয়ে গেলো আরও একটি আন্তর্জাতিক সিরিজ। অক্টোবরের প্রথম দিকে অস্ট্রেলিয়ার সাথে ওয়েস্ট ইন্ডিজের একটি টি-২০ সিরিজ খেলার কথা ছিলো। কিন্ত সেটি এখন আনুষ্ঠানিক ভাবে স্থগিত।
স্থগিতের কারণ হিসেবে করোনাভাইরাস দেখালেও করোনা ভাইরাসের প্রভাব যতটা না থাকছে তার চাইতে বেশি থাকছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের প্রভাব।
আগামী সেপ্টেম্বর-১৯ হতে নভেম্বর-১০ হতে চলবে আইপিএল। সে সময় কোনো আন্তর্জাতিক না হওয়াটাই স্বাভাবিক। অস্ট্রেলিয়া- উইন্ডিজ দলের বড় সংখ্যক খেলোয়াড় আইপিএলে দল পেয়েছেন। তারা এখন পুরো টুর্নামেন্টটি খেলতে পারবেন।
উল্লেখ্য, আইপিএলের জন্য স্থগিত হতে পারে আফগানিস্তানের অস্ট্রেলিয়া সফরও। প্রথমবারের মত এক টেষ্ট খেলার জন্য অস্ট্রেলিয়া যাওয়ার কথা আছে আফগানিস্তানের৷
নিউজক্রিকেট/আরআর
