নিউজ ডেস্ক »
গ্যারি কারস্টেনকে এক নামেই চিনবে যে কোন ক্রিকেট ভক্ত। নাম টা শুনলে শুরুতেই হয়তো মাথায় আসে ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ের কথা , হ্যা ২০১১ বিশ্বকাপে ভারতের কোচের দায়িত্বে ছিলেন কারস্টেন। এর আগে কাজ করেছেন সাউথ আফ্রিকা জাতীয় দলের সাথেও । হাতুরাসিংহে বাংলাদেশের দায়িত্ব ছেড়ে চলে যাওয়ার পরে কারস্টেনকে হেড কোচ করার জন্য দফায় দফায় চেষ্টা চালিয়েছিলো বিসিবি। তবে আইপিএলে কোচিং করানোর জন্য রাজি হননি বাংলাদেশের কোচ হতে। তবে কারস্টেনকে বাংলাদেশের পরামর্শক হিসেবে পেয়েছিল বিসিবি। বাংলাদেশের কোচিং স্টাফও সাজানো হয়েছিল তার পরামর্শে। সেই কারস্টেন আবারো যুক্ত হচ্ছেন বাংলাদেশের ক্রিকেটারদের সাথে।
করোনা থমকে দিয়েছে ক্রিকেট বিশ্বকে, দীর্ঘদিন মাঠের বাইরে ক্রিকেটাররা। কেউ কেউ ঘরে বসেই ঝালিয়ে নিয়েছেন নিজেদেরকে। আবার কেউ বিসিবির উদ্যোগে ফিরেছেন মাঠের অনুশীলনে। করোনার কারণে কোচিং স্টাফের সদস্যরাও অবস্থান করছেন নিজ নিজ দেশে পরিবারের সাথে।এই সময়ে ক্রিকেটারদের সাথে ভার্চুয়ালে যোগাযোগ করছেন ক্রিকেটাররা।দিচ্ছেন নানান টোটকা।
এমনই এক ভার্চুয়াল সভা আয়োজন করা হবে আগামী বুধবার (৫ আগস্ট)। এই সভায় চমক হিসেবে উপস্থিত থাকবেন কারস্টেন। জাতীয় দলের হেড কোচ রাসেল ডমিঙ্গোর সাথে দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের সাথে কাজ করেছিলেন। এবার বাংলাদেশ দলের ক্রিকেটারদের মাঝে অনলাইন কনফারেন্সে কারস্টেনকে নিয়ে আসছেন ডমিঙ্গো। তার আমন্ত্রণেই ভারতের হয়ে বিশ্বকাপজয়ী এই কোচ টাইগারদের সাথে নানা বিষয়ে আলাপ-আলোচনা করবেন, দিবেন পরামর্শ।বিষয়টি নিশ্চিত করে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান গণমাধ্যমকে বলেন, ‘আগামী বুধবার ক্রিকেটারদের সাথে জুমে গ্রুপ মিটিংয়ে গ্যারি কারস্টেন যুক্ত হবেন, ক্রিকেটারদের সাথে তার আলাপ-আলোচনা হবে।’
এর আগে বাংলাদেশ দলের পরামর্শক হিসেবে কাজ করেছেন কারস্টেন। হাতুরাসিংহে বাংলাদেশের দায়িত্ব ছাড়ার পরে তিনি বাংলাদেশের পরামর্শক হিসেবে যুক্ত হয়েছিলেন। তার পরামর্শেই তখন কোচিং স্টাফ সাজিয়েছিল বিসিবি। বাংলাদেশের বর্তমান হেড কোচ রাসেল ডোমিঙ্গ এর সাথে ভালো সম্পর্ক কারস্টেনের । একে তারা স্বদেশী , তার উপরে দুজনে এক সাথে কাজ করেছেন সাউথ আফ্রিকা জাতীয় দলেও। ডোমিঙ্গোর অনুরোধ রাখতেই এই অনলাইন কনফারেন্সে যুক্ত হচ্ছেন কারস্টেন।
নিউজ ক্রিকেট২৪/ সুফিয়ান
