আইপিএলে করোনায় আক্রান্ত হলে বদলি প্লেয়ার

নিউজ ডেস্ক »

এই বছর করোনা ভাইরাসের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল নির্ধারিত সময়ে মাঠে গড়ায়নি। আইসিসি টি-২০ বিশ্বকাপ স্থগিত হওয়ার কারণে বিসিসিআই এই ফাঁকা সময়ে সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করবে আইপিএল।

এতদিন গুঞ্জন থাকলেও গতকাল নির্ধারণ হয়ে গেছে আইপিএলে তারিখ। সেপ্টেম্বরের ১৯ তারিখ থেকে এই লিগ চালু হয়ে শেষ হবে ১০ নভেম্বর ফাইনালের মধ্যে দিয়ে। খেলা হবে শারজাহ, দুবাই ও আবুধাবিতে।

ডাবল হেডার অর্থাৎ দিনে ২টি ম্যাচ হবে ১০ দিন। আর বাকি গুলোতে ১টি করে ম্যাচ। প্রতি দল সর্বোচ্চ ২৪ জন খেলোয়াড় রাখতে পারবে স্কোয়াডে। সন্ধ্যার ম্যাচ গুলো ভারতীয় সময়ে সন্ধ্যা ৭.৩০টায় যা বাংলাদেশ সময়ে রাত ৮টায় শুরু হবে।

এর সাথে করোনাকে মাথায় রেখে কোভিড-১৯ আনলিমিটেড সাবস্টিটিউট রাখা হয়েছে। খেলার মাঝে কারও করোনার লক্ষণ দেখা দিলে তাকে পরিবর্তন করা যাবে।

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »