দেশে ফিরে কোয়ারেন্টিনে তামিম ইকবাল

নিউজ ডেস্ক »

গত মাসে পেটের তীব্র পীড়া হওয়ার কারণে উন্নত চিকিৎসার জন্য ২৫ জুলাই লন্ডনের উদ্দশ্যে দেশে ছেড়েছিলেন তামিম ইকবাল। বেশ কিছুদিন যাবত পেটের ব্যথায় ভুগছিলেন তবে দেশীয় ডাক্তাররা তার এই রোগের কোনো উপসর্গ খুঁজে পাচ্ছিলেন না যার কারণে তার বিদেশ গমন করতে হয়েছিলো।

দুইদিন আগে শনিবার সকালে লন্ডন থেকে দেশে ফিরেছেন এই বাঁহাতি ওপেনার। সেখানে বেশকিছু পরীক্ষা করেছেন তিনি। সপ্তাহখানেকের মধ্যে সেই রিপোর্ট হাতে পাবেন তামিম। আর দেশে ফেরার পর থেকেই স্বেচ্ছা কোয়ারেন্টাইনে আছেন তিনি।

আজ এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন, বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। ১৪ আগস্ট পর্যন্ত তাঁকে নিজ উদ্যেগে কোয়ারেন্টাইনে থাকতে হবে। দেবাশীষ বলেন, ‘তামিম ফেরার পর খুব অল্প আলোচনা হয়েছে তার সঙ্গে। আমি এখনও তার রিপোর্টের অপেক্ষায় আছি এবং বিস্তারিত জানার জন্য অপেক্ষা করছি। সরকারী সিদ্ধান্ত অনুযায়ী তিনি স্বেচ্ছা কোয়ারেন্টাইনে আছেন।’

ঈদের আগে থেকেই ব্যক্তিগত অনুশীলনে ফিরেছেন অনেক ক্রিকেটার। যদিও পেটের ব্যথার কারণে ব্যক্তিগত অনুশীলনেও যোগ দিতে পারেননি তামিম। ঈদের বিরতি শেষে আবার অনুশীলন শুরু হতে পারে ৮ বা ১০ অগাস্ট। সেখানেও তামিম থাকবেন কি না এ নিয়ে রয়েছে নানা জল্পনা-কল্পনা।

নিউজক্রিকেট/শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »