নিউজ ডেস্ক »
ইতিমধ্যেই নির্ধারণ হয়েছে এবারের আসরের আইপিএলের তারিখ। ভারত সরকারের পক্ষ থেকেও এসেছে সবুজ সংকেত। সবকিছু ঠিক থাকলে আগামী ১৯শে সেপ্টেম্বর থেকে মরুর দেশে শুরু হওয়ার কথা আইপিএলের এবারের আসর। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে #BoycottIPL! লিখে আইপিএল বর্জনের আহ্বান জানিয়েছেন অসংখ্য ভারতীয় ক্রিকেট সমর্থক।
ভারত-চীনের সীমান্ত বিরোধের জের ধরে বেশ কিছুদিন ধরেই চীনা পণ্য বর্জনের ডাক দিয়েছে। আইপিএলের টাইটেল স্পন্সর চীনা ভিত্তিক মোবাইল ফোন কোম্পানি ভিভো! সেই জের ধরে এবারে ভারতের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) বর্জনের আহ্বান জানালেন ভারতীয় সমর্থকেরা। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই কেনো ভিভোর সাথে চুক্তি বাতিল করলো না সে কারণেই ক্ষোভ ঝাড়েন সমর্থকেরা।
আগামী ১৯শে সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১০ই নভেম্বর পর্যন্ত আইপিএলের সময় নির্ধারণ করা হয়েছে। ভারতে করোনা পরিস্থিতি অনূকূলে না থাকায় এবার মরুর দেশ আরব আমিরাতে আইপিএল আয়োজনের সিদ্ধান্ত নেয় বিসিসিআই। ৫৩ দিন ব্যাপি এই আয়োজনের জন্য ইতিমধ্যেই ব্যবস্থা নিচ্ছে বিসিসিআই কর্তৃপক্ষ।
রবিবার (২ আগস্ট) আরব আমিরাতে আইপিএলের ১৩তম আসর আয়োজনের সবুজ সংকেত দেয় ভারত সরকার। একই সঙ্গে বিসিসিআই সিদ্ধান্ত নেয় সকল স্পন্সরকে ধরে রাখার। যার জন্য পূর্ব চুক্তি অনুযায়ী টাইটেল স্পনসর হিসেবে থাকছে ভিভো। আর তাতেই সমর্থকদের মতে বোর্ডের এই সিদ্ধান্ত দেশপ্রেমে আঘাত হেনেছে।
কলকাতা নাইট রাইডার্স, কিংস ইলেভেন পাঞ্জাব,
মুম্বাই ইন্ডিয়ানস, চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস, এবং সানরাইজার্স হায়দরাবাদ বরাবরের মতো এই আট দল নিয়েই পর্দা উঠছে আইপিএলের ১৩ তম আসরের।
নিউজক্রিকেট/এইচএএম
