নিউজ ডেস্ক »
ইংল্যান্ডের টেস্ট দলে ফিরতে আগ্রহী জনি বেয়ারস্টো এবং ২০২৩ সালে ৫০ ওভারের বিশ্বকাপ শিরোপা ধরে রাখতে দলকে সাপোর্ট করতে চান বলেও জানিয়েছেন ৩০ বছর বয়সী এই ইংলিশ তারকা ক্রিকেটার।
সবশেষ গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের ৭০ তম টেস্টে খেলেছিলেন বেয়ারস্টো। তারপর বাদ পড়েছিলেন করোনা পরবর্তী সদ্য উইন্ডিজ সিরিজে পাশাপাশি বুধবার থেকে শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াডেও নেই তার নাম।
বেয়ারস্টো বলেন, ‘টেস্টে পুনরায় ডাক পাওয়া আমার উচ্চাকাঙ্ক্ষা, তবে তার জন্য একমাত্র উপায় এই ওয়ানডে সিরিজে আমার রান করা।’ শনিবার সাউদাম্পটনে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দ্রুতগতিতে ৮২ রানের ইনিংস খেলার পর স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটা জানান তিনি।
‘এর মাঝে আমি ইয়োর্কাশায়ারে দু’টি চারদিনের ম্যাচ খেলবো সাথে টি-২০ তেও। সুতরাং আমি আশাবাদী লড়াইয়ের মধ্য দিয়েই আবার শুরু করবো’ – যোগ করেন তিনি।
শনিবার আয়ারল্যান্ডের বিপক্ষে বেয়ারস্টো ওয়ানডে ক্রিকেটে ৩,০০০ রানের মাইলফলকে পৌঁছেছেন এবং গত বছর ঘরের মাঠে জেতা বিশ্বকাপ ধরে রাখতেও মরিয়া তিনি।
নিউজক্রিকেট/এইচএএম
