নিউজ ডেস্ক »
বাংলাদেশের মানুষের একটা ধারণা তরুণ বয়সে বিয়ে করলে ক্রিকেটারদের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলে। তবে সদ্য বিয়ে করা তরুণ টাইগার ব্যাটসম্যান নাজমুল হোসাইন শান্ত বলেছেন বিয়ে ক্রিকেটে নেতিবাচক প্রভাব ফেলে না ।এই ধারণাকে তিনি সম্পূর্ণ অস্বীকার করেন ।
বেশ কিছুদিন আগেই বিয়ে করেছেন বাংলাদেশ দলের তরুণ ক্রিকেটার নাজমুল হোসাইন শান্ত।এক ফেইসবুক লাইভ আড্ডায় স্ত্রী সহ উপস্থিত হয়েছিলেন এই তরুণ ব্যাটসম্যান।লাইভে তিনি মানুষের এই ধারণাকে ভুল বলে প্রকাশ। বিয়ে ক্রিকেটে নেতিবাচক প্রভাব ফেলে এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা বলে শান্তর ধারণা, তিনি মনে করে বিয়ে করা নেতিবাচক নয় বর ইতিবাচক প্রভাব ফেলে ক্রিকেটে। শান্তর ভাষায়, ‘আমার কাছে এই ধরনের কোনো কিছু মনে হয় না। পরিবার পরিবারের জায়গায় আর খেলাধুলা খেলাধুলার জায়গায়। এর প্রভাব ক্রিকেটে পড়বে কী পড়বে না; বিয়ে করেছি বলে ক্রিকেট খেলা ভালো আরও হবে নাকি ভালো হবে না এগুলো মনে করি না। এরকম কোনো কিছু আমি কখনোই চিন্তা করিনি যে বিয়ে করেছি বলে এখন খেলায় প্রভাব পড়বে।’
খেলার সাথে এটার কোন সম্পর্ক নেই বলেই মনে করেন,এর প্রমাণ দিতে গিয়ে শান্ত বলেন, ‘বিয়ের আগেও যখন আমাদের সম্পর্ক ছিল তখনও তো অনেক দিন গিয়েছে যেদিন ভালো খেলেছি আবার অনেক দিন গিয়েছে আমি খারাপ খেলেছি। তাই এটার খেলাধুলার কোনো সম্পর্ক নেই। অবশ্যই পরিবারে সবকিছু ঠিকঠাক থাকলে, সবার সাথে সম্পর্ক ভালো থাকলে, বোঝাপড়া ভালো থাকলে অবশ্যই একটা মানুষ মানসিক দিক থেকে অনেক ভালো থাকে। তাই আমার মনে হয় ইতিবাচক দিকটাই বেশি। তাই আমি মনে করি ভালো কিছুই হবে।’
স্ত্রীর বিষয়ে শান্ত বলেন তাদের সম্পর্কের শুরু থেকেই তার স্ত্রী সাবরিন তাকে সমর্থন ও উতসাহ দিয়ে আসছেন। আর সাবরিনও প্রত্যয় করেছেন সব সময় তিনি শান্তকে সমর্থন দিয়ে যাবেন। সাবরিনের ভাষায়, ‘স্ত্রী হিসাবে ওকে যেভাবে সাহায্য করা যায়, যতটুকু উৎসাহ দেওয়া যায়, সমর্থন দেওয়া দরকার আমি সব চেষ্টা করব।’
সম্প্রতি এই করোনা কালীন সময়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার হিড়িক পড়েছে বাংলাদেশ ক্রিকেটের তরুণদের মধ্যে। আবু জায়েদ রাহী, নাজমুল হোসাইন শান্ত, মেহেদী হাসানরা এই লকডাউনেই আবদ্ধ হয়েছেন বিবাহ বন্ধনে।
নিউজ ক্রিকেট২৪/ সুফিয়ান
