নিউজ ডেস্ক »
বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড ভারত সেটা সবারই জানা। আইসিসির আয়ের সবচেয়ে বড় অংশই আসে ভারতীয় ক্রিকেট থেকে। আর সেই বোর্ডের অধীনে থাকা কোহলি-রোহিতরা বেতন ভাতা পাচ্ছেন না ১০ মাস ধরে। অস্ট্রেলিয়া,ওয়েস্ট ইন্ডিজে বেতন ভাতা নিয়ে সমস্যার কথা পূর্বে দেখা গেলেও ভারতের ক্ষেত্রে এমনটা দেখা যায়নি। যে বোর্ডের কোষাগারে হাজার হাজার কোটি টাকার ছড়াছড়ি সেই বোর্ডের ক্রিকেটাররা বেতন পাচ্ছেন না সেটা অবাক করার ই ব্যাপার। শুধু তাই নয় বড় অংকের ম্যাচ ফিও পাওয়া না রয়েছে ক্রিকেটাররা।
সৌরভ গাঙ্গুলি বিসিসিআই এর সভাপতি পদে আসন গ্রহণের পর ভারতীয় কোনো ক্রিকেটারই পাননি বেতন ভাতা। গেলো বছর অক্টোবর থেকে এখন পর্যন্ত চুক্তিবদ্ধ ২৭ ক্রিকেটার বেতন ও ম্যাচ ফি সহ পাবেন প্রায় ১০০ কোটি রুপিরও বেশি। এর মধ্যে বেতন ৯৯ কোটি ও ম্যাচ ফির পরিমানণ ১৩০-১৩০ কোটি রুপি প্রায়।
না ভারতীয় ক্রিকেট অর্থসঙ্কটে পড়েনি কিংবা নেই কোনো ঋণের বোঝাও। গত অক্টোবর থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড ঠিক পেশাদারিত্বের সঙ্কটে ভুগছে! সৌরভ গাঙ্গুলি বোর্ড সভাপতির দায়িত্ব নেওয়ার পর অনেক গুরুত্বপূর্ণ পদ এখনো শূন্য। সমস্যা মূলত পেশাদারিত্বে। গত ডিসেম্বর থেকে বিসিসিআই এর প্রধান হিসাব কর্মকর্তা (সিএফও) পদে কেউ নেই! বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও মহাব্যবস্থাপকের (ক্রিকেট অপারেশন্স) চেয়ারও শূন্য! আর সেই জটিলতায় আটকে গেছে ভারতীয় ক্রিকেটারদের ১০ মাসের বেতন।
ভারতের সানডে এক্সপ্রেস জানায়, চুক্তিবদ্ধ ২৭ জনের মধ্যে তারা ৮ জন ক্রিকেটারের সাথে কথা বলে জানতে পারে তাদের একাউন্টে গত অক্টোবর থেকে কোনো বেতন কিংবা ভাতা জমা পড়েনি। সাধারণত ৩ মাস পর পর চুক্তির টাকা পেয়ে থাকেন ক্রিকেটারেরা।
‘এ’ প্লাস ক্যাটাগরিতে থাকা ভারতীয় ক্রিকেটাররা বছরে বেতন হিসেবে পান সাত কোটি রুপি। এই তালিকায় আছেন মাত্র তিনজন, বিরাট কোহলি, রোহিত শর্মা ও জাসপ্রিত বুমরা। ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়েরা বছরে পায় ৫ কোটি রুপি। ‘বি’ ক্যাটাগরি পায় বছরে ৩ কোটি এবং ‘সি’ গ্রেডে থাকাদের বার্ষিক বেতন ১ কোটি রুপি। এর সঙ্গে ম্যাচ ফি হিসেবে ভারতীয় ক্রিকেটাররা প্রতি টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে যথাক্রমে পান ১৫, ৬ ও ৩ লাখ রুপি।
নিউজক্রিকেট/এইচএএম
