নিউজ ডেস্ক »
করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে যাওয়া বাংলাদেশ- শ্রীলঙ্কা টেষ্ট সিরিজের সাথে টি-২০ সিরিজও যুক্ত করতে চায় বাংলাদেশ।
গত জুলাইয়ে বাংলদেশের শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিলো। কিন্ত করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তা পিছিয়ে দেয়। এইদিকে টি-২০ বিশ্বকাপ আর এশিয়া কাপ স্থগিত হয়ে যাওয়ায় বিসিবি এই শ্রীলঙ্কা সফর নিয়ে নতুন করে ভাবছে।
শ্রীলঙ্কায় করোনা পরিস্থিতি বেশ নিয়ন্ত্রণে আছে। তাই তাদের ওইখানে গিয়ে সফর করতে রাজি হয়েছে বিসিবি। প্রথম ৩ ম্যাচের টেষ্ট সিরিজ এর কথা থাকলেও সেখানে যুক্ত হতে পারে টি-২০ সিরিজ।
এই ব্যাপারে ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে বিসিবি পরিচালক আকরাম খান বলেন, ‘সিরিজ বিয়ে বিসিবি আর শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সাথে কথা হচ্ছে। সামনে আমরা এই সিরিজটি খেলতে চাই। সব কিছু হলে চূড়ান্ত ভাবে আমরা একটা সূচি তৈরি করবো। সিরিজটি হলে টেষ্ট সিরিজের সাথে আমরা সীমিত ওভারের (টি-২০) সিরিজ যুক্ত করতে চাই৷’
নিউজক্রিকেট/আরআর
