নিউজ ডেস্ক »
শুরু হয়েছে ওয়ানডে সুপার লিগের প্রথম সিরিজ। আর প্রথম এই সিরিজটিই নিজেদের করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটে জয়লাভ করে ইংলিশরা। আর এতেই ২-০ তে সিরিজ নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। সিরিজের প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে জিতেছিলো ইংল্যান্ড দল।
এরপর সিরিজের দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য সফরকারীরা ইংলিশদের লক্ষ্য ছুড়ে দেয় ২১৩ রানের। ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি ইংলিশদের স্কোরবোর্ডে কোনো রান যোগ না করতেই ফিরে যান ওপেনার জেসন রয়। তবে জেমন্স ভিন্সকে সঙ্গে নিয়ে বাইজ গজে রীতিমত ঝড় তোলেন জনি বেয়ারস্টো।
ক্রিজে নিজের পার্টনারকে দর্শক বানিয়ে ২১ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ভিন্স ১৬ এবং টম ব্যান্টন ১৫ রানে ফিরলেও দ্রত গতিতে স্কোরবোর্ডে রান যোগ করেন বেয়ারস্টো।
বেয়ারস্টো ৪১ বলে ৮২ রান করে যখন আউট হয় সে সময় দলের স্কোর ১৩৭ রান। এরপর দ্রতু আরোও দুই উইকেট চলে গেলে চাপে পড়ে যায় ইংল্যান্ড। চাপে পড়া ইংল্যান্ডকে উদ্ধারের দায়িত্ব নেয় এই সিরিজ দিয়ে দলে ফেরা দুই ক্রিকেটার স্যাম বিলিংস এবং ডেভিড উইলি। সিরিজ জয়ের এই ম্যাচে তাদের জুটি আর কেউ ভাঙতে পারেনি আইরিশরা।
শেষ পর্যন্ত ১০৫ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড। ৪৬ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন উইলি। তার সঙ্গে ৭৯ রানের জুটি গড়া বিলিংস অপরাজিত থাকেন ৪৬ রানে।
এর আগে দিনের শুরুতে রোজ বৌলে টস জিতে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড। কিন্তু প্রথম ওয়ানডের মতো এই ম্যাচেও ব্যার্থ তাদের টপ অর্ডারের ব্যাটসম্যানরা। স্কোরবোর্ডে ১০০ রান যোগ করার আগেই সাজঘরে ফেরেন ৬ ব্যাটসম্যান। এরপর দলের হাল ধরেন ক্যম্পার। সিমি সিংয়ের সঙ্গে ৬০ ও অ্যান্ডি ম্যাকব্রাইনের সঙ্গে ৫৬ রানের দুটি ভালো জুটি গড়েন ২১ বছর বয়সী এই মিডল অর্ডার ব্যাটসম্যান। দলীয় ২০৭ রানে ৬৮ রান করে সাজঘরে ফেরেন ক্যাম্ফার। নির্ধারিত ৫০ ওভারে আইরিশদের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ২১২ রান। আদিল রশিদ ৩৪ রান দিয়ে শিকার করেন ৩ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
আয়ারল্যান্ড: ৫০ ওভারে ২১২/৯ (ক্যাম্পার ৬৮, সিমি ২৫, ম্যাকব্রাইন ২৪) (রশিদ ১০-০-৩৪-৩)
ইংল্যান্ড: ৩২.৩ ওভারে ২১৬/৬ (বেয়ারস্টো ৮২, বিলিংস ৪৬*, উইলি ৪৭*) (লিটল ১০-৩-৬০-৩)
নিউজক্রিকেট/শাওন
