দেশে ফিরলেন তামিম ইকবাল

নিউজ ডেস্ক »

আজ বাংলাদেশে পালিত হয়েছে পবিত্র ঈদুল আযহা। আর এই ঈদের দিন আজ (শনিবার) সকালে লন্ডন থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল। গত সপ্তাহেই লন্ডনের প্লেন ধরেছিলেন তামিম। অতিরিক্ত পেটের ব্যাথার কারণে উন্নত চিকিৎসার জন্য ইংল্যান্ডে উড়াল দিয়েছিলেন তামিম। লন্ডনে পৌঁছে কয়েক দফায় শরীরে পরীক্ষা করান তিনি।

পরীক্ষা করিয়েই লন্ডনের প্লেনযোগে আজ দেশে ফিরেন তামিম। তবে পরীক্ষার ফলাফল আগামী কয়েক দিনের মধ্যেই হাতে পাবেন তামিম। চিকিৎসকেরা জানিয়েছেন তামিমের রিপোর্ট দেখে পরবর্তী করণীয় সম্পর্কে অবগত করবেন তাঁরা। সেকারণেই রিপোর্টের অপেক্ষা না করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন এই টাইগার দলপতি।

এর আগে বেশ কয়েকবার পেটের তীব্র ব্যথা অনুভব হলে দেশীয় ডাক্তারের কাছে যান তামিম। কিন্তু এতে কোন কিছুতেই ব্যথা উপশম না হওয়ায় চিকিৎসকেরা তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। কিন্তু করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে সেটা করেননি তামিম।

যার ফলে উন্নত চিকিৎসার জন্য ইংল্যান্ডে যাওয়ার সিদ্ধান্ত নেন তামিম। শুরুতে সিঙ্গাপুর কিংবা থাইল্যান্ডে যাওয়ার পরিকল্পনা থাকলেও কোভিড-১৯ এর কারণে সিদ্ধান্ত পাল্টান তিনি। এরপর লন্ডনে পৌঁছিয়ে নিয়ম অনুযায়ী সেলফ কোয়ারেন্টাইনে থাকতে হয় তামিমকে। এরপর কোভিড-১৯ পরীক্ষা করিয়ে ফলাফল নেগেটিভ আসার পর চিকিৎসকের সঙ্গে দেখা করেন জাতীয় দলের এই ব্যাটসম্যান।

নিউজক্রিকেট/শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »