‘ঈদি’ হিসেবে কোটি টাকার মার্সিডিজ পেলেন শিশির

নিউজ ডেস্ক »

সাকিবের কাছ থেকে কোটি টাকা দামের মার্সিডিজ বেঞ্জ ঈদি পেয়েছেন সাকিব পত্নী উম্মে আহমেদ শিশির। ঈদ-উল-আযহা উপলক্ষে নিজের স্ত্রীকে গাড়িটি ঈদি হিসেবে দেন সাকিব।

আজ শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিশির তার নতুন মার্সিডিজ বেঞ্জের দু’টি ছবি পোস্ট করে ক্যাপশন দেন, ‘স্বামীর পক্ষ থেকে আমার ঈদি।’এর আগে ভক্তদের উদ্দেশ্যে ঈদের শুভেচ্ছাও জানান সাকিব।
জার্মানির বিলাসবহুল মার্সিডিজ বেঞ্জের মূল্য বাংলাদেশি টাকায় ৫০ লাখ থেকে শুরু করে তিন কোটি টাকা পর্যন্ত দাম।

অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়ে সাকিব লেখেন, ‘মহান আল্লাহর নির্দেশে ত্যাগের অঙ্গীকার পালনের দিনটিই হলো ঈদুল আজহার দিন। আল্লাহ আমাদের সকলকে সমান ভালোবাসা ও শক্তি দান করুন। আশেপাশের দরিদ্র ও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে আসুন ঈদের আনন্দ ছড়িয়ে দেই চারিদিকে।’
সাকিবের নিজস্ব ফাউন্ডেশন সাকিব আল হাসান ফাউন্ডেশনের পক্ষ থেকেও বন্যার্তদের জন্য ত্রাণ বিতরণ করা হয়।

প্রায় অনেকদিন থেকেই নিউইয়র্কে আছেন সাকিব। রোজার ঈদের মতো কোরবানির ঈদ টাও তার দুই কন্যা আলাইনা ও ইরামকে নিয়েই পালন করছেন।

নিউজক্রিকেট/এইচএএম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »