দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মুশফিক

নিউজ ডেস্ক »

দেশবাসীকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মিঃ ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম। আজ সন্ধায় মুশফিক তাঁর অফিশিয়াল ফেসবুক পেজে শুভেচ্ছাবাণী দিয়েছেন।

সকলের কুরবানি কবুলের জন্য আল্লাহর কাছে আর্জি করে মুশফিক বলেন, ‘আল্লাহ আমাদের কুরবানি এবং সকল ভালো কর্ম কবুল করুন এবং দুনিয়া এবং আখিরাতে এর ফলাফল আমাদের দান করুন।’

আজ (শুক্রবার) মধ্যপ্রাচ্য সহ পশ্চিমা দেশগুলোতে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদুল আযহা পালিত হয়েছে। বাংলাদেশসহ এশিয়ার অনেক দেশে আগামীকাল (শনিবার) পালিত হবে পবিত্র ঈদুল আযহা। এই দিন মুসলমান ধর্মাবলম্বীরা পশু কুরবানির মাধ্যমে মানুষ তাদের মনের পশুত্বকে দুর করতে আল্লাহর কাছে দোয়া চান।

নিউজক্রিকেট/এমএস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »