নিউজ ডেস্ক »
গত বাংলাদেশ-ভারত টেষ্ট সিরিজে ধারাভাষ্য দেয়ার সময় তারই দেশি ধারাভাষ্যকার হার্শা ভোগলের সাথে কথা কাটাকাটি হয় সঞ্জয় মাঞ্জরেকারের। এর আগেও বেশ কয়েকবার উদ্ভট কথা বলে সমালোচনার শিকার হয়েছেন সঞ্জয় মাঞ্জরেকার।
এর ফলাফল হিসেবে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই তাদের ধারাভাষ্যকার প্যানেল থেকে সঞ্জয় মাঞ্জরেকারকে বাদ দিয়ে দেয়। যার ফলে তিনি ছিলেন না করোনায় স্থগিত হয়ে যাওয়া ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজেও।
তবে সব কিছু ভুলে সাঞ্জে আবারও বিসিসিআইয়ের ধারাভাষ্যকার প্যানেলে ফিরতে চান। আসন্ন আইপিএলে কাজ করার জন্য তিনি বিসিসিআইয়ের নিকট একটি চিঠি দিয়েছেন। যেখানে জানিয়েছেন তিনি বিসিসিআইয়ের প্রয়োজন অনুযায়ী সব করবেন।
টাইমস অফ ইন্ডিয়ার হাতে আসা সে চিঠিতে সঞ্জয় লিখেন, ‘অ্যাপেক্স কাউন্সিলের সম্মানিত সদস্যরা, আশা করি আপনি সবাই ভাল আছেন। ধারাভাষ্যকার হিসাবে আমার অবস্থানটি ব্যাখ্যা করতে আমি যে ইমেলটি প্রেরণ করেছি তা আপনি ইতিমধ্যে পেয়েছেন। আইপিএলের তারিখগুলি ঘোষণা হয়েছে। বিসিসিআই শিগগিরই ধারাভাষ্যকার প্যানেলটি বেছে নেবে। আপনার নির্দেশিত নির্দেশিকা অনুসারে আমি কাজ করতে পারলে খুশি হব। গতবার তা যথেষ্ট স্পষ্টতা ছিল না। শুভেচ্ছা, ধন্যবাদ।’
নিউজক্রিকেট/আরআর
