নিউজ ডেস্ক »
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা অলরাউন্ডার কে? এমন প্রশ্নের উত্তর দেশের সকল ভক্তকূলদের কাছে অজানা নয় কারণ কোন দ্বিধা-দ্বন্দ ছাড়াই সবাই মানেন বঙ্গদেশের সেরা তথাকথিত বিশ্বের অন্যতম সেরা একজন অলারাউন্ডার সাকিব আল হাসান। পরিসংখ্যান বিচারে তার ধারে কাছেও নেই কেউ। অনেক সময় দেখা গেছে তার নামের পাশে বিশেষণ জুড়ে দেয়া হয় ‘সর্বকালের সেরা অলরাউন্ডার’। সাকিবের অবশ্য এই নিয়ে কিছুটা সংশয় বা ঘোর আপত্তি রয়েছে।
দৈনিক ‘প্রথম আলোর’ সঙ্গে আলোচনার এক বিষয়ে তিনি জানিয়েছেন সর্বকালের সেরা অলরাউন্ডার হওয়ার জন্য আমি খেলি না।
এ প্রসঙ্গে সাকিব বলেছেন, ‘আসলে আমি খেলি আমার দেশের জন্য আমার দলের জন্য তথাকথিত এই বাংলাদেশের জন্য। সর্বকালের সেরা অলরাউন্ডার হওয়ার জন্য তো আর আমি খেলি না! আমি শুধু চাই যত দিন খেলব নিজের সেরাটা দিয়েই খেলবো। সব ফরম্যাটে যেনো দলের জন্য অন্যদের চেয়ে বেশি অবদান রাখতে পারি। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এবং আর যে যে ভাবে পারা যায়।’
অনেক সময় দেখা যায় অনেক কিংবদন্তি ক্রিকেটারের পাশে সাকিবের নাম চলে আসে। এ বিষয়টি নিয়ে সাকিব মোটেও ভাবেন না। তবে ভালো লাগা কাজ করে এক প্রকার।
এ বিষয় নিয়ে সাকিব বলেন, ‘আমি কিন্তু এভাবে চিন্তা করি না। এটা নিয়ে আমি তেমন ভাবিও না। এটা ঠিক যে, তাঁদের নামের সঙ্গে আমার নামটা আলোচনায় আসে, এটা অনেক বড় ব্যাপার। আমার ভালো লাগে। এটা আমি উপভোগ করি।’
নিউজক্রিকেট/শাওন
