আইসিসির কাছে আর্থিক সাহায্য চেয়েছে আফগান বোর্ড!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

করোনাভাইরাসের প্রভাবে আর্থিক ভাবে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। আর্থিক অনটনে থাকা আফগান ক্রিকেট বোর্ড এবার স্মরনাপন্ন হয়েছে ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসির। আইসিসির কাছে এবার ১ মিলিয়ন মার্কিন ডলার অনুদান চেয়েছে বোর্ডটি।

করোনাভাইরাসের কারণে টি-টুয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপ স্থগিত হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে এসিবি।
এই দুটি ইভেন্ট স্থগিত হওয়ায় নির্ধারিত রাজস্ব এই মুহুর্তে পাওয়া হচ্ছে না বোর্ডটির। আইসিসি ইভেন্ট গুলোয় অংশগ্রহণ বাবদ যে অর্থ পাওয়ার কথা সেগুলোর জন্য অপেক্ষা করাটাও এই মুহুর্তে দায় হয়ে পড়েছে আর্থিক অনটনে থাকা এসিবির জন্য।

করোনার প্রভাবে খেলা বন্ধ থাকায় ইতিমধ্যে দুই পৃষ্ঠপোষককে হারিয়েছে এসিবি। যার ফলে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে বোর্ডটি। গত বছর এসিবির সবচেয়ে বড় পৃষ্ঠপোষক আলোকজায় গ্রুপ অফ ইন্ডাস্ট্রি তাঁদের চুক্তি বাতিল করে, এরপর কিছুদিন আগে ভারতীয় প্রতিষ্ঠান “টাইকা’ও এসিবির সাথে সম্পর্ক ছিন্ন করেছে। যার ফলে সব দিক দিয়ে আর্থিক ধাক্কা খেয়ে অনেকটা নিস্তেজ হয়ে পড়েছে বোর্ডটি।

এসিবির অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী নাজিম জার আব্দুলরাহিমজাই ক্রিকবাজকে এক সাক্ষাৎকারে জানান:
এসিবির কার্যক্রম ঠিকঠাক ভাবে পরিচালনা করার জন্য আমরা আইসিসির কাছে ১ মিলিয়ন মার্কিন ডলার চেয়েছি। এটা আমাদের কার্যক্রম সঠিকভাবে পালনে সাহায্যে করবে।

নিউজক্রিকেট / ইফতি মারুফ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »