নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গত ২০১৮ সালে প্রথমবারের মতো মাঠে গড়ায় আফগানিস্তানের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-২০ লিগ আফগানিস্তান প্রিমিয়ার লিগ। তবে আর্থিক সংকটের কারণে ২০১৯ সালে এই টুর্নামেন্ট আর মাঠে গড়ায়নি।
তবে এবার আবারও চালু হতে যাচ্ছে এই লিগ। তারা আর্থিক সংকটকে পেছনে ফেলে এই লিগ আয়োজন করতে চায়,এমনটাই ঘোষণা দিয়েছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ফারহান ইউসুফজাই। ঘোষণা দিলেও এখনো দিনক্ষণ আর দল চুড়ান্ত হয়নি।
এই ব্যাপারে টুইট দিয়ে ফারহান’কে ধন্যবাদ দেন আফগানিস্তানের উইকেট কিপার ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ। তার মতে এই লিগ তরুণদের জন্য আশীর্বাদ হয়ে আসবে।
তিনি লিখেন,” চেয়ারম্যান ফারহান ইউসুফজাই’কে অসংখ্য ধন্যবাদ। এপিএল ২য় বারের মত আয়োজন করার ঘোষণা করার জন্য। এটি আমাদের তরুণ ক্রিকেটারদের সাহায্য করবে। তারা তাদের সামর্থ্য বিশ্বকে দেখাতে পারবে। সাথে আমাদের দেশের মানুষ ভালো কিছু সময় পার করবে।”
নিউজক্রিকেট/আরআর
