আইসিসির কাছে অর্থের দাবি আফগান ক্রিকেট বোর্ডের

নিউজ ডেস্ক »

আফগানিস্তান ক্রিকেট বোর্ড আহামরি যে বড়লোক নয় সেটা সবারই জানা। বর্তমান সময়ে আফগান বোর্ডের কার্যক্রমকে আরো এক ধাপ সুষ্ঠুভাবে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) এক মিলিয়ন ডলার দেওয়ার অনুরোধ করেছে। গেলো বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসিবির সভাপতি ফারহান ইউসুফজাই আইসিসির কাছে অনুদানের জন্য আবেদন করেছেন।

এ বিষয়ে ইউসুফজাই বলেন, ‘আমরা আইসিসির কাছে আর্থিক সহায়তার জন্য অনুরোধ করেছি কারণ আমরা বিশ্বাস করি যে আমরা যদি আইসিসির কাছ থেকে অতিরিক্ত তহবিল পাই, তবে কার্যকরভাবে এবং দক্ষতার সাথে কাজটি পরিচালনা করতে আমাদের সহায়তা করবে।’

এছাড়া আফগান বোর্ডের প্রধান নির্বাহী নাজিম জার আবদুল রহিমজাই ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবজকে বলেন, ‘আমরা আইসিসিকে অনুরোধ করেছি আমাদের এক মিলিয়ন ডলার অনুদান দিতে যাতে করে এসিবির কার্যক্রম সুচারুভাবে চালানো সম্ভব হয়।’
নাজিম আরও যোগ করেছেন যে তারা কাবুল ক্রিকেট স্টেডিয়ামটি তৈরির জন্য একটি জমির জন্য সরকারের কাছে আবেদন করেছে এবং তারা আশা করেছে সেখানে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে সক্ষম হবে।’

কিছুদিন আগে এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং দুই-একটা সিরিজটিও স্থগিত হয়ে গিয়েছে আফগানস্থান ক্রিকেট দলের এ কারণে এসিবি হারিয়েছে ম্যাচ-ফি। যার করে আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্থ হয়েছে বোর্ডটি। মরার উপর খাড়ার ঘা ত তাদের আছেই কারণ দলটির প্রধান স্পনসর অলোকোজে গ্রুপ অফ কোম্পানিজ (এজিসি) গত বছরই তাদের সকল চুক্তি বাতিল করে যে কারণে সমস্যা আরও প্রকট হয়ে দাঁড়িয়েছে।

নিউজক্রিকেট/শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »