করোনা নেগেটিভ হয়েছেন রউফ, যেতে পারবেন ইংল্যান্ড

নিউজ ডেস্ক »

করোনাভাইরাস নেগেটিভ হয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াড় হ্যারিস রউফ। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেষ্ট ও টি-টোয়েন্টি সিরিজে তাকে দলে রাখা হয়েছিলো।

কিন্তু গত ২০ জুলাই পর্যন্ত সে ৬ বার করোনা পরীক্ষা ৫ বার করোনা পজিটিভ ফলাফল এসেছিলো। ফলে সে ইংল্যান্ড সফরে যেতে পারেনি। কিন্তু পর পর আবার সে ২ বার তার করোনা নেগেটিভ এসেছে। ফলে এখন তার ইংল্যান্ড যেতে আর বাধা নেই। ইংল্যান্ড যাওয়ার একটাই পূর্ব সর্ত ছিলো যে পরপর ২ বার করোনা টেষ্টের ফলাফল নেগেটিভ আসতে হবে।

আজ একটি টুইটের মাধ্যমে রউফ তার করোনা নেগেটিভের কথা জানান। তিনি লিখেন, ‘আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে শেষ হবেনা। করোনাভাইরাসের এই মহামারী মোকাবেলা তিনি আমাকে রহমত দান করেছেন। করোনা পরীক্ষা আমি নেগেটিভ হয়েছি। আমি এখন সুস্থ আছি। সবাই কে ধন্যবাদ যারা আমার জন্য প্রর্থনা করেছেন আর সাহস দিয়েছেন।’

রউফ বার বার করোনা পজিটিভ হওয়াতে তার বদলে মোহাম্মদ আমিরকে পাকিস্তান দলে ডাকা হয়। কিন্তু আমিরকে ডাকা হলেও রউফ পাকিস্তান যাবেন। তিনি পাকিস্তান দলের টি-২০ সিরিজের পরিকল্পনায় আছেন।

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »