নিউজ ডেস্ক »
করোনা ভাইরাস প্রকোপের শুরু থেকেই অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন সাকিব আল হাসান। প্রথমে বিশ্বকাপে দারুণ পারফরমেন্স করা নিজের ব্যাটটি তুলেছিলেন নিলামে। নিলামে অর্জিত সেই অর্থের সব টাকায় দিয়ে দিয়েছেন অসহায় গরিবদের সাহায্যের্তে।
এরপর তার কাজকে আরো একধাপ এগিয়ে নেওয়ার লক্ষ্যে গড়ে তোলেন নিজের নামে দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন।তার এই ফাউন্ডেশ করোনাকালীন সময়ে বিভিন্ন জায়গাই অসহায়দের সাহায্য করে যাচ্ছে। সর্বশেষ সাকিবের এই ফাউন্ডেশন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সিরাজগঞ্জের বন্যাদুর্গত এলাকায়।
এ বিষয়ে সাকিব তার ব্যক্তিগত ফেসবুক পেজে লিখেছেন, ‘এমন কঠিন সময়েও মানুষের মুখে হাসি ফোটাতে আমরা চালিয়ে যাচ্ছি নিরন্তর প্রচেষ্টা। প্রিয় সিরাজগঞ্জবাসী, হাল ছাড়বেন না! মনে রাখবেন আমরা আছি আপনাদের সেবায়, আপনাদের পাশে। সিরাজগঞ্জের বন্যা আক্রান্ত গ্রামগুলোতে ত্রাণসামগ্রী বিতরণে আমাদের সব ধরনের সহায়তা করায় বিশেষ ধন্যবাদ জানাতে চাই, লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলামকে (কমান্ডিং অফিসার, র্যাব-১২)। আমি আন্তরিকভাবে সবাইকে অনুরোধ করছি যে, এই বিপর্যস্ত সময়ে অসহায় মানুষের প্রতি আপনার সাহায্যের হাতটি বাড়িয়ে দিন। আমাদের পথচলায় যোগ দিন।
বর্তমানে ছুটি কাটাতে পরিবারের সাথে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞার এক বছর শেষ হতে এখনো মাস তিনেক বাকি রয়েছে। তবে শোনা যাচ্ছে ঈদ শেষেই ব্যক্তিগত অনুশীলনের জন্য ইংল্যান্ডে পাড়ি জমাবেন সাকিব আল হাসান।
নিউজক্রিকেট/শাওন
