১৮’শ পরিবারের জন্য অপু ও তামিমের ইফতার আয়োজন

নিউজ ডেস্ক »

করোনা ভাইরাসের সংক্রমণে বর্তমানে নাজুক অবস্থা তৈরী হয়েছে নারায়ণগঞ্জে। আর এ অবস্থায় অসহায়দের সাহায্যার্থে  বিত্তবানদের পাশাপাশি এগিয়ে এসেছেন ক্রিকেটার নাজমুল ইসলাম অপু। আজ তৃতীয় রোযায় ১৮০০ গরিব অসহায়দের  মাঝে ইফতারি বিতরণ করেছেন তিনি।

বাংলাদেশের অন্যতম শিল্প নগরী বলা হয়ে থাকে নারায়ণগঞ্জকে। এ কারণে এখানে হাজার হাজার শ্রমিকের বসবাস। যাদের বর্তমান আর্থিক অবস্থা খুবই শোচনীয়। এমন সব অসহায় গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন জাতীয় দলের ক্রিকেটার নাজমুল ইসলাম অপু। তাকে এ কাজে সামগ্রিক ভাবে সহযোগিতা করছেন জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। কিছুদিন আগেই দু’জনের দেয়া উপহার খাদ্য সামগ্রী দেয়া হয়েছে সেখানে। রোজার আগে এই খাবার সহযোগিতা পৌঁছে দেয়া হয়েছে প্রায় ৫’শ পরিবারে নিজ ঘরে ঘরে, যেন সেহরিতে দরিদ্র মানুষকে না খেয়ে থাকতে না হয়।

আজ (সোমবার) তৃতীয় রোজায় ১৮’শ পরিবারকে তামিম ও অপুর পক্ষ থেকে দেয়া হয়েছে ইফতার। নাজমুল ইসলাম অপু তার নিজ এলাকা ফরাজিকান্দাতে নিজেরা রান্না করে অসহায় গরিবদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন ভুনা খিঁচুড়ি। ঈদেও তাদের এমন সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ‘নাগিন’ খ্যাত এই স্পিনার।

নিউজক্রিকেট২৪/ এসএস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »