৮৫ মিলিয়ন পাউন্ড ক্ষতির মুখে কাউন্টি ক্রিকেট

নিউজ ডেস্ক »

করোনা ভাইরাস মহামারী রুপ নেওয়ায় ইংল্যান্ডে আগামী ১লা জুলাই পর্যন্ত সব ধরনের ক্রিকেট স্থগিত করা হয়েছে। এতে মাঠে গড়াতে পারেনি ইংলিশ কাউন্টি ক্রিকেট। আর তাই বিশাল ক্ষতির মুখে পড়েছে কাউন্টি ক্লাবগুলো।

ইংল্যান্ডে সেপ্টেম্বরের পর মাঠে ক্রিকেট অসম্ভব হয়ে পড়ে। তাই এই সামার মৌসুম কাজে লাগাতে না পারলে প্রায় ৮৫ মিলিয়ন পাউন্ডের ক্ষতিতে পড়বে ক্লাবগুলো।

বার্তা সংস্থা বিবিসি জানায়, ‘পরিস্থিতির বাস্তবতা বলছে,যদি কোন ক্রিকেট না হয়, তাহলে কোভিড-১৯ প্রথম শ্রেনীর কাউন্টি ক্রিকেটে দুঃসহ পরিস্থিতি তৈরি করবে।’

তবে ক্লাব গুলোর জন্য সস্তির ব্যাপার হল, ১লা জুলাই পর্যন্ত মাঠে ক্রিকেট স্থগিত থাকায় ক্ষতি পুষিয়ে নিয়ে ৪০ মিলিয়ন পাউন্ড অনুদান দিয়েছে ইসিসি। এখন শঙ্কার বিষয় এটাই যদি পুরো মৌসুম খেলা না হয়, তাহলে বিশাল ক্ষতির ভার বইতে হবে ক্লাবগুলোকে।

নিউজক্রিকেট/এমএস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »