আফ্রিদি ভালো টেস্ট ক্রিকেটার ছিলেনঃ শোয়েব আক্তার

নিউজ ডেস্ক »

পাকিস্তান ক্রিকেটে অন্যতম সেরা অলরাউন্ডার ছিলেন শহীদ আফ্রিদি। মারমার-কাটকাট ব্যাটিং স্টাইলের জন্য যিনি বিশ্ব ক্রিকেটে বুম বুম আফ্রিদি নামে পরিচিত ছিলেন। মারমুখি স্বভাবের কারনেই তিনি টেস্ট খেলেন নি। ২০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে টেস্ট খেলেছেন মাত্র ২৭টি। সাবেক পাকিস্তানি ফাস্ট বোলার শোয়েব আক্তার মনে করেন আফ্রিদি টেস্টেই ভালো ক্রিকেটার ছিলেন।

৩৯৯টি ওয়ানডে ম্যাচে আফ্রিদির স্ট্রাইকরেট ছিল ১১৭, ৯৯টি টি-টোয়েন্টিতে তার স্ট্রাইকরেট ১৫০ অর্থাৎ প্রতি ১০০ বলে ১৫০ রান করে তুলেছেন। টেস্ট কম খেললেও আফ্রিদির স্ট্রাইকরেট ৮৬ যেটা টেস্টের বিবেচনায় বেশি বললেও ভুল হবে না।

২০১০ সালে টেস্ট ক্রিকেটে বিদায় জানান আফ্রিদি। ২০০৯ সালে আলোচিত স্পট ফিক্সিংয়ে পাকিস্তান যখন ছন্নছাড়া তখন দলটাকে গোছানোর জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড তিন ফরম্যটেই অধিনায়কের দায়িত্ত্ব দেন আফ্রিদিকে। কিন্তু দায়িত্ব নেওয়ার পরই লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র একটি টেস্ট ম্যাচ খেলেই হঠাৎই টেস্ট ক্রিকেটকে বিদায় জানান আফ্রিদি। আর বিদায় বেলায় কারন হিসেবে বলে যান ‘টেস্ট ক্রিকেট আমার জন্য না’।

অথচ তিন ফরম্যটের ক্রিকেটে আফ্রিদির টেস্টেই ভালো গড় ছিল। ওয়ানডে আর টি-টোয়েন্টিতে গড় যেখানে ২৫ এর নিচে টেস্টে সেটা ৩৬। এজন্যই শোয়েব আক্তার বলেছেন আফ্রিদি টেস্টেই ভালো ছিল।

শোয়েব আক্তার বলেন, ‘আমি সবসময়ই বলে এসেছি আফ্রিদি ওয়ানডের তুলনায় টেস্টেই বেশি ভাল ছিল। সবসময় বিশ্বাস করতাম ব্যাটিংয়ের আফ্রিদির বোলিংটাই বেশি শক্তিশালি কারণ তার লেগ স্পিনটা কার্যকর ছিল।’

পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক রশিদ লতিফও একই কথা বলেছেন। তিনি জানিয়েছেন আফ্রিদি যতই ওয়ানডেতে মনযোগের কথা বলে টেস্ট থেকে দূরে থাকুক না কেন তাকে বিভিন্ন সময়ে টেস্ট মনযোগী হয়ার ব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছিল।

রশিদ লতিফ বলেন, ‘শহীদ আফ্রিদির তাড়াতাড়ি টেস্ট ক্রিকেট ছাড়াটা মোটেও উচিত হয়নি। টেস্টে তার রেকর্ড তো বেশ ভালোই ছিল। সে যেন টেস্ট ক্রিকেট না ছাড়ে সেজন্য আমরা তাকে পরামর্শ দিয়েছিলাম। কিন্তু সে ঠিক করলো যে সাদা বলেই বেশি মনোযোগী হবে।’

বাংলাদেশ সময়ঃ ৭:৪৯ পিএম
নিউজক্রিকেট/এসএমএস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »