সবধরনের ক্রিকেট থেকে তিন বছর নিষিদ্ধ উমর আকমল

নিউজ ডেস্ক »

সব সবধরনের ক্রিকেট থেকে তিন বছর নিষিদ্ধ হয়েছেন পাকিস্তানের উমর আকমল। সোমবার (২৭ এপ্রিল) লাহোরে উমরে বিরুদ্ধে আনিত অভিযোগের শুনানি শেষে এই সিদ্ধাবত জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।পাকিস্তানে ডিসিপ্লিনারি কমিটির বিচারক ফজন-ই-মিরান এই রায় দেন।

উমর আকমল এক সাক্ষাৎকারে বলেছিলেন যে, তিনি একটি ম্যাচে দুটি বল ছেড়ে দেয়ার জন্য বাজিকরদের কাছ থেকে তিনি ২ লাখ ডলারের একটি প্রস্তাব পেয়েছিলেন। এছাড়া ভারতের বিপক্ষে একটি ম্যাচ ছেড়ে দেয়ার প্রস্তাবও পেয়েছিলেন তিনি।

উমর আকমল আরও জানান, ২০১৫ সালে আইসিসি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড বিশ্বকাপের সময়ও তার কাছে ফিক্সিংয়ের প্রস্তাব এসেছিল। তবে তিনি বাজিকরদের এসকল প্রস্তাব আইসিসি অ্যান্টি করাপশন ইউনিটের কাছে জানিয়েছেন কিনা সেটা পরিস্কার করে কিছু বলেননি।

আইসিসির অ্যান্টি করাপশন কোডের ২.৪.৪ ও ২.৪.৫ ধারায় বলা আছে, কোনো ক্রিকেটার যদি বাজিকরদের কু-প্রস্তাব আইসিসিকে অবগত না করে সেক্ষেত্রে ওই ক্রিকেটারের কমপক্ষে পাঁচ বছরের সাজা হবে।

বাংলাদেশ সময়ঃ ৬:২৫ পিএম
নিউজক্রিকেট/এসএমএস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »