কোহলি-ভিলিয়ার্সকে সেরা বললেন উইলিয়ামসন

নিউজ ডেস্ক »

ভারতে অধিনায়ক ভিরাট কোহলি ও দক্ষিন আফ্রিকার সাবেক ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্সকে বর্তমান সময়ের সেরা ক্রিকেটার হিসেবে আখ্যা দিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। সম্প্রতি অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারের সঙ্গে ইনসটাগ্রামে লাইলে আলাপকালে এক কথা বলেন কিউই অধিনায়ক।

ডিভিলিয়ার্স সম্পর্কে উইলিয়ামসন বলেন, ‘এটা খুবই কঠিন কাজ। ডি ভিলিয়ার্সের মতো ক্রিকেটার যে ধরনের ক্রিকেট খেলে এটা সৃষ্টিকর্তার দেয়া একটা প্রিতভা। সে আসলেই একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার। আমদের সময়ে সেরা ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম সেরা হল ডি ভিলিয়ার্স।’

কোহলিকে নিয়ে উইলিয়ামসন বলেন, ‘সব ফরম্যাটেই দাপট দেখাতে মুখিয়ে থাকে কোহলি। তার খেলাটা যেমন উপভোগ্য ঠিক তেমনি তার খেলা দেখেটা শিক্ষনিয়। সে নিজেকে অন্যন্য উচ্চতার নিয়ে গেছে।’

অন্যদিকে উইলিয়ামসন নিউজিল্যান্ডের হয়ে ৮০ টেস্ট খেলেছেন। ৫০.৯৯ গড়ে করেছেন ৬৪৭৬ রান। ওয়ানডেতে ১৫১ ম্যাচে ১৩টি সেঞ্চুরি ও ৩৯টি হাফ-সেঞ্চুরিসহ ৬১৭৪ রান করেছেন।

বাংলাদেশ সময়ঃ ৫:৫৫ পিএম
নিউজক্রিকেট/এসএমএস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »