নিউজ ডেস্ক »
ময়ূরপঙ্খী কার্যালয়ে অনুষ্ঠিত কর্মসূচিতে নিরাপদ দূরত্ব বজায় রেখে ইফতার সামগ্রী প্রদান করেন, ময়ূরপঙ্খীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহিত সুমন ।সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, ডাউনশিফ্টেরসের প্রেসিডেন্ট মোঃ জুনায়েদ খান, ময়ূরপঙ্খীর উপদেষ্টা ফেরদৌস খান, ময়ূরপঙ্খীর ভাইস-চেয়ারম্যান মোঃ হৃদয় রহমান, ভাইস-চেয়ারম্যান সাথী খান ও সেক্রেটারি নাভিদ চৌধুরী।
ময়ূরপঙ্খীর চেয়ারম্যান রুহিত সুমন বলেন, “প্রথমেই সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি যারা আমাদের ডাকে সাড়া দিয়ে সাধ্যমতো সহযোগিতা করেছেন। ইন শা আল্লাহ অতীতের মতো পুরো রমযানেই বিভিন্ন জায়গায় অসহায়, দুঃস্থ, দিনমজুরসহ নিম্নবিত্তদের মাঝে সাধ্যমতো আমাদের ইফতার এবং ঈদ সামগ্রী প্রদান কর্মসূচিটি অব্যাহত থাকবে ।”
ময়ূরপঙ্খীর পক্ষ থেকে অসহায় মানুষদের কল্যাণে গঠন করা হয়েছে “হ্যাপি এন্ড সেফ প্রজেক্ট” বিশেষ তহবিল। এই তহবিলের মাধ্যমে নিয়মিতভাবে সহযোগিতা অব্যাহত রেখেছে সংস্থাটি। উক্ত তহবিলে সমাজের বিত্তবান, ব্যবসায়ী, বিভিন্ন কোম্পানি, প্রতিষ্ঠান ও সামর্থবানদের সহযোগিতা করতে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
প্রীতি উপহার, ক্ষুদ্র প্রচেষ্টা
