নিউজ ডেস্ক »
ভিরাট কোহলি, বর্তমানে ভারতের সবচেয়ে সেরা একজন ব্যাটসম্যান। শুধু ভারতের না তিনি এখন পুরো বিশ্বের অন্যতম সেরা একজন ব্যাটসম্যান। ২২ গজে তার রানের বন্যা। ম্যাচের পর ম্যাচ বোলারদের করে যাচ্ছেন শাসন। তার সাফল্যর কারণে অনেকেই তাকে আইডল হিসেবে মানছেন। কিন্তু এই ভিরাট কোহলিই ক্যারিয়ার শুরুতে তার ব্যাটিং নিয়ে সমস্যায় পড়েছিলেন। আর পরে ৩ জন মানুষের কাছে এসে তার এই সমস্যা গুলো সমধান করেছিলেন।
শুরুতে কোহলি অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ছিলেন। এর পর তিনি সরাসরি জাতীয় দলে চলে আসেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পরেই। জাতীয় দলে এসে শুরুতে তিনি বিপাকে পড়েন। তার ফ্রন্ট ফুটে শট খেলতে গিয়ে সমস্যা হত। ওই সময় কোচ হিসেবে পেয়েছিলেন গ্যারি কারস্টেনকে। তিনি সব সমস্যা কারস্টেনকে বললে কারস্টেন তাকে সহযোগিতা করেন। তারপর কোহলির পান সাফল্যের দেখা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কোহলি বলেন, “আমার ক্রিকেট ক্যারিয়ার শুরুতে এমন কিছু মানুষের সাহায্য পেয়েছি যাদের আমি কখনো ভুলবোনা। তাদের মধ্য একজন গ্যারি কারস্টেন। তার এক সেশনেই আমি অনেক কিছু শিখতে পারি। আমার ক্রিকেট ক্যারিয়ার ওইখানেই বদলে যায়।”
“জাতীয় দলের শুরুতে নিজের উপর সন্তুষ্ট হতে পারছিলাম না আমি। শট খেলতে গিয়ে বার বার আমার ফ্রন্ট ফুট বেশি বাইরে চলে আসছিলো। এটা নিয়ে চিন্তিত ছিলাম। গ্যারি আমাকে বলে শট খেলার সময় তোমার মাথা ঠিক থাকে। প্যাডের সাথে বলও লাগছেনা। তাহলে এত চিন্তা কিসের? কারস্টেনের এই পরামর্শ আমাকে বদলে দিয়েছে অনেক।”— সাথে যোগ করেন কোহলি।
কোহলির শর্ট বলেও অনেক সমস্যা ছিলো। ২০০৮ সালে আইপিএলের দল আরসিবিতে দক্ষিন আফ্রিকার মার্ক বাউচার আর কোহলি এক দলে ছিলেন। আর কোহলির শর্ট বলের দূর্বলতা বাউচার কাটিয়ে দিতে সাহায্য করেছিলেন বলে জানান তিনি। তিনি বলেন, “২০০৮ সালে বাউচার আমাকে শর্ট বল মোকাবেল করতে সাহায্য করে। তিনি আমাকে হাতে ধরে শিখিয়েছেন। তিনি আমাকে বলেছিলেন আমার অনেক প্রতিভা আছে। আমাকে শর্ট বল খেলতে জানতে হবে। নয়তো আন্তর্জাতিক ক্রিকেটে বেশিদিন ঠিকতে পারবোনা। তার এই সহযোগিতা আমি কখনই ভুলবোনা।”
তাদের সাথে এই লিস্টে আছে ভারতের সাবেক কোচ ডানকাম ফ্লেচার। তার কোচিং পদ্ধতি ও ক্রিকেট দর্শনের প্রশংসা করে কোহলি বলেন, “আমি অনেক কোচের অধীনে খেলেছি। কিন্তু ডানকানের মত ক্রিকেট জ্ঞানী মানুষ খুব দেখেছি। তার পরামর্শে আমার ক্রিকেট অনেক বদলে যায়।”
বাংলাদেশ সময়ঃ ৪.০০ পিএম
নিউজক্রিকেট২৪/ আরআর
