নিউজ ডেস্ক »
পুরো বিশ্ব এখন করোনায় স্থবির। ইংল্যান্ডে চলছে লকডাউন। আর এই লকডাউনে নিজের ঘুম হারাম হয়ে গিয়েছিলো ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের পেসার জফরা আর্চারের। তিনি তার বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপ মেডেলটি হারিয়ে ফেলেছিলেন। অবশেষে তিনি তা খুঁজে পেয়েছেন। নিশ্চিত করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে।

আর্চারের জন্ম বার্ভাডোজে। কিন্তু তিনি ইংল্যান্ডে পাড়ি জমান। ইংল্যান্ডের হয়ে খেলেন বিশ্বকাপ। অসাধারণ খেলেছিলেন পুরো বিশ্বকাপ। ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতাতে রেখেছিলেন অনেক বড় ভূমিকা। ফইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে করেছিলেন সেই বিখ্যাত সুপার ওভারটিও।
নিজ বাড়ি বার্বাডোজ থেকে ইংল্যান্ডে এসেছিলেন তিনি। এসেই লকডাউনে আটকা পড়ে যান। এর আগে বাসা পাল্টে ফেলেন তিনি। আর বাসা পাল্টাতে গিয়ে হারিয়ে ফেলেন তার বিশ্বকাপের মেডেলটি। তিনি অবশেষে তা খুঁজে পান তার পুরোনো বাসার অতিথি রুমে।
তিনি তার টূইটে লিখেন, ” যাচ্ছেতাইভাবে অতিথি কক্ষতে খুঁজতে গিয়ে মেডেলটি পেয়েছি”। সাথে তিনি মেডেলের ছবিও পোস্ট করেন৷
বাংলাদেশ সময়ঃ ২.৪৫ পি এম
নিউজক্রিকেট২৪/ আরআর
