নিউজ ডেস্ক »
ভিরাট কোহলি এবং রোহিত শর্মার পর এবার যুবেন্দ্র চাহালের ছেলেমানুষির সমালোচনা করলেন ইউনিভার্স বস খ্যাত ক্যারিবিয়ান ব্যাটসম্যান ক্রিস গেইল।
করোনার কারণে বিশ্ব ক্রীড়াঙ্গন এখন থম থমে হয়ে আছে। খেলোয়াড়রা এখন অলস সময় কাটাচ্ছেন। অলস সময়কে কাটাতেই তারা বেশিরভাগ সময় থাকছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইনস্টাগ্রামে লাইভ কখনও টুইটারে বাকযুদ্ধ বা সচেতনতামূলক বানী ছড়ান তারা। সোশ্যাল মিডিয়ায় সবথেকে কম দেখা যেত ভিরাট কোহলিকে। তিনিও এখন মাঝেমধ্যেই আসেন টুইটার কিংবা ইনস্টাগ্রামে। তবে ব্যাতিক্রম ভারতীয় ক্রিকেটার যুবেন্দ্র চাহাল। সবাই যেখানে ইন্সটাগ্রাম লাইভ বা টুইটে ব্যস্ত সেখানে চাহাল একটিভ তার টিকটক একাউন্টে।
নিজের অফিসিয়াল টিকটক একাউন্টে অদ্ভুত সব অঙ্গভঙ্গিতে ভিডিও তৈরি করেন তিনি। স্বভাবিক ভাবেই এমন ছেলেমানুষিকে ভালো চোখে দেখেননা অনেকে। কিছুদিন আগে সমালোচনা করেছিলেন ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি এবং রোহিত শর্মা৷ তবে তাতে চাহালের কোন পরিবর্তন হয়নি। এবার সেই সমালোচকের কাতারে দাঁড়ালেন ক্রিস গেইলও।
এমনিতে গেইল এবং চাহালের সম্পর্কটা দুষ্টু-মিষ্টির। গেইল চাহালের খোঁচা-খুঁচি লেগে থাকে প্রায়ই। এবার গেইলেে কাছে বিরক্তিকর তার টিকটক। ভিডিওতে আর দেখতে চাননা যুবেন্দ্র চাহালকে। তার দাবী, সোশ্যাল মিডিয়ায় (টিকটক) থেকে যেন তাকে ব্লক করে দেয়। ইনস্টাগ্রাম লাইভে চাহালকে গেইল বলেন, “টিকটককে বলবো তোমায় যেন ব্লক করে দেয়। এটা আমি মোটেই মজা করে বলছিনা। সোশ্যাল মিডিয়ায় তোমাকে অনেক বিরক্তিকর লাগে। সোশ্যাল মিডিয়া থেকে তোমাকে বেরিয়ে আসা উচিৎ। আমরা চাহালকে দেখে ক্লান্ত হয়ে পরেছি৷ আমার জীবদ্দশায় তোমাকে দেখতে চাইনা। আমি তোমাকে ব্লক করে দেবো।”
নিউজ ক্রিকেট২৪ / কেএমএএইচ
