বাংলাদেশের বিপক্ষে সেই জয় হার্দিকের কাছে সেরা!

নিউজ ডেস্ক »

২০১৬ সালে বেঙ্গালুরুতে টি-টুয়েন্টি বিশ্বকাপের একটি ম্যাচে ভারতের কাছে মাত্র ১ রানে হেরে যায় বাংলাদেশ। আর সেই ম্যাচে শেষ ওভারে বল করেছিলেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া৷ দলকে জিতিয়েছিলেন সেদিন। আর এই ম্যাচকেই তিনি তার ক্যারিয়ারের সেরা ম্যাচ মানছেন।

তিনি জানান, এই ম্যাচের স্মৃতি কখনোই ভুলতে পারবেন না। তার জন্য এই ম্যাচটি অনেক স্মরণীয়। সম্প্রতি দিনেশ কার্তিকের সাথে লাইভে এসে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “২০১৬ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষের ম্যাচটির শেষ ওভারটি খুব কঠিন ছিলো। তারা জয়ের পথেই ছিল। এখন পর্যন্ত আমার ক্যারিয়ার এটিই সেরা ম্যাচ।”

সে ম্যাচে বাংলাদেশের শেষ ওভারে রান দরকার ছিলো মাত্র ১১ রান। ব্যাটিংয়ে ছিলেন বাংলাদেশের সেরা দুই ব্যাটসম্যান মাহমুদুল্লাহ এবং মুশফিক।  প্রথম ৩ বলে চলে আসে ৯ রান মুশফিকের ২ চারের সাহায্যে।  শেষ ৩ বলে ২ রান প্রয়োজন ছিলো। কিন্তু শেষ ৩ বলে নাটকীয় ভাবে বাংলাদেশের ৩ উকেট পড়ে যায়। আর ভারত ১ রানে ম্যাচ জিতে যায়। এই ম্যাচের ক্ষত এখনো ভুলতে পারেনি বাংলাদেশ সমর্থকেরা।

শেষ ওভারে পান্ডিয়াকে লেন্থ ঠিক রেখে বল করতে বলেছিলেন ধোনী এবং আশিস নেহরা।  আর এতেই সাফল্য এসেছে বলে মনে করেন তিনি।  তিনি বলেন, “মাহি ও নেহরা ভাই শেষ ওভারে এসে আমায় পরামর্শ দিয়েছেন। আমি বলেছিলাম বাউন্স দিতে চাই। তারা বলেছিলেন বাউন্স দিলে এডজ হবে। তাই আমি অফ স্টাম্পে বল দিয়েছি আর এতেই ওদের উইকেট চলে গেছে। ”

বাংলাদেশ সময়ঃ ১.২৫ পিএম

নিউজক্রিকেট২৪/ আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »