কোহলিকে নিয়ে ভবিষ্যদ্বাণী ব্রেট লি’র!

নিউজ ডেস্ক »

বিশ্ব ক্রিকেটে সবচেয়ে সেঞ্চুরির মালিক ক্রিকেট ঈশ্বর শচীন টেল্ডুলকার। ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে মোট ১০০টি সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতের এই কিংবদন্তী ব্যাটসম্যান। তবে অস্ট্রেলিয়ার সাবেক পেসার ব্রেট লি’র বিশ্বাস বিরাট কোহলি শচীনের এই রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়বেন।

এখন পর্যন্ত তিন ফরম্যাট মিলিয়ে মোট ৭০টি সেঞ্চুরি হাঁকিয়েছেন বিরাট কোহলি। টেন্ডুলকারকে ছুঁতে বিরাটের আরও ৩০টি সেঞ্চুরি হাঁকাতে হবে। তবে লি মনে করেন ৩১ বছর বয়সী কোহলি যে গতিতে এগিয়ে যাচ্ছেন তাতে অনায়েসে রেকর্ডটি নিজের করে নিবেন তিনি।

শচীনের পরেই ৭১টি আন্তর্জাতিক সেঞ্চুরি নিয়ে দ্বিতীয় স্থানে আছেন রিকি পন্টিং। আর তিনে অবস্থান কোহলির। ব্রেট লি’র ধারণা আন্তর্জাতিক ক্রিকেটে আরও ৭-৮ বছর খেলবেন কোহলি।

এ ব্যাপারে লি বলেন, ‘আমরা যে পরিসংখ্যানের কথা বলছি কোহলি যদি ৭-৮ বছর ক্রিকেট খেলে তাহলে সেটা অনায়াসেই ভেঙ্গে ফেলবে। কারণে যে গতিতে কোহলি এগোচ্ছে তা সহজেই সম্ভব।’

‘কোহলি অনেক প্রতিভাবান ক্রিকেটার। আর এটা দিয়েই সে সহজে করে ফেলবে। মানসিকভাবে অনেক শক্ত সে। আমি বিশ্বাস করি শচীনকে ছাড়িয়ে যাওয়ার ক্ষমতা আছে তাঁর’ – আরও যোগ করেন তিনি।

টেস্ট এবং ওয়ানডে মিলে ৭০টি সেঞ্চুরি হাঁকালেও টি-টোয়েন্টি ফরম্যাটে কোনো সেঞ্চুরি নেই কোহলির। ২৪টি হাফ সেঞ্চুরির মালিক বিরাটের এই ফরম্যাটে সর্বোচ্চ ব্যক্তিগত রান ৯৬। সাদা পোষাকে কোহলি হাঁকিয়েছেন ২৭টি সেঞ্চুরি আর এক দিনের ক্রিকেটে ৪৩টি।

বাংলাদেশ সময়ঃ ১১:২০ এএম

নিউজক্রিকেট/ডিডিজি

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »