এবার দরিদ্র শিশুদের পাশে দাঁড়াচ্ছেন কেএল রাহুল!

নিউজ ডেস্ক »

করোনা ভাইরাসের সংক্রমণ বিশ্বের অন্য দেশের মত ভারতেও ক্রমশ বাড়ছে। এমন অবস্থায় বড় বড় তারকারা সাহায্যর হাত বাড়িয়ে দিচ্ছেন। এবার দরিদ্র শিশুদের পাশে এসেছেন ভারতীয় ব্যাটসম্যান লোকেশ রাহুল।

গত ১৮ এপ্রিল রাহুলের ২৮ তম জন্মদিন ছিলো। এইদিনে রাহুল সিদ্ধান্ত নেন দরিদ্র শিশুদের পাশে দাঁড়াতে তার কিছু ক্রিকেট সামগ্রী নিলামে তুলবেন। আর নিলাম থেকে পুরো অর্থ চলে যাবে দরিদ্র শিশুদের কাছে।

তবে পুরো ব্যাপারটা করবে ‘ভারত আর্মি’ নামের সংস্থাটি৷ রাহুল তার প্যাড, ব্যাট ও কিছু জার্সি ‘ভারত আর্মি’কে দান করবেন। তারা এই সব জিনিস নিলামে তুলে যে অর্থ পাবে তা দিয়ে দরিদ্র শিশুদের সাহায্য করা হবে।

হিন্দুস্তান টাইমকে দেয়া এক সাক্ষাৎকারে রাহুল বলেন, ‘যেহেতু এটা একটা আমার জন্য শুভ দিন, তাই আমি একটা শুভ কাজ করতে চাই। আমি আমার কিছু প্যাড, ব্যাট আর জার্সি ভারত আর্মিকে দান করবো। তারা এসব নিলামে তুলে অর্থ তুলবে। অর্থ গুলো একটি ফাউন্ডেশনে চলে যাবে যারা দরিদ্র শিশুদের দেখভাল করে।’

এর আগে ভারতের অনেক সাবেক ও বর্তমান ক্রিকেটার নানান ভাবে করোনাভাইরাসে সাহায্য করে আসছে।

 

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »