জাভেদ ওমরকে বিসিবিতে না রাখার নির্দেশনা আইসিসির!

নিউজ ডেস্ক »

আইসিসির নির্দেশনা এসেছে বাংলাদেশের সাবেক খেলোয়াড় জাভেদ ওমর বেলিমকে বিসিবির কোনো পদে না রাখার। আর তাই তাদের নির্দেশ অনুযায়ী জাভেদ ওমরকে বিসিবিতে না রাখার সিন্ধান্ত নিয়েছে বিসিবি। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একাধিক পরিচালক।

গত উইমেন্স টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ নারী ক্রিকেট দলের ম্যানেজারের ভূমিকায় ছিলেন তিনি। আইসিসির দূর্নীতি দমন কমিশন ( আকসুর) চোখে চোখে ছিলেন তিনি। আর তাদের রিপোর্ট অনুযায়ী এই সিদ্ধান্ত নিতে হয়।

জাভেদ ওমর সাবেক খেলোয়াড় বিধায় আইসিসি কোনো আইনি পদক্ষেপ নিয়ে ঝামেলা করতে চায়নি। তাই তারা বিসিবিকে নির্দেশনা দেয় তাকে বিসিবির কোনো কিছুতে না রাখতে৷

উল্লেখ্য, বাংলাদেশ নারী ক্রিকেট দলের ম্যানেজার হিসেবে তার চুক্তি শেষ হয় গত বিশ্বকাপের পর। আর নতুন চুক্তি পাবেনা। চিরতরে তার জন্য বিসিবির পদ সব বন্ধ।

সুত্রঃ কালের কণ্ঠ

সময়ঃ ১২.৪০ এ এম
নিউজ ক্র্রিকেট/ আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »