উমর আকমলের অভিযোগের শুনানি ২৭ এপ্রিল

নিউজ ডেস্ক »

পাকিস্তানের ক্রিকেটার উমর আকমলের বিরুদ্ধে আনিত অভিযোগে শুনারির দিন নির্ধারণ করা হয়েছে আগামী সোমবার (২৭ এপ্রিল)। সোমবার (এপ্রিল ২০) পিসিবি এক সংবাদ বিজ্ঞাপ্তর মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ডিসিপ্লিনারি কমিটির বিচারক ফজল-ই-মিরান চৌহান এই দিন ধার্য্য করেন। লাহোরের জাতীয় ক্রিকেট একাডেমি ভবনে আকমলের সুনানি অনুষ্ঠিত হবে। উমর আকমলের বিরুদ্ধে ২.৪.৪ ধারায় দুটি নিয়ম ভঙ্গের অভিযোগ এনেছেন পিসিবি’র দুর্নীতি বিরোধী ইউনিট।

উমরে বিরুদ্ধে আনিত অভিযোগ যদি প্রমাণিত হয় তবে বড় রকমের শাস্তি পেতে পারেন তিনি। সর্বনিম্ন ৬ মাস থেকে সর্বোচ্চ আজীবন নিষিদ্ধ হতে পারেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। গত ফেব্রুয়ারি মাসে উমর আকমলকে সবধরনের ক্রিকেট থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছিলো পিসিবি। যার কারণে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে পারেননি তিনি। তবে এবার হয়তো আরও কঠিন শাস্তি অপেক্ষা করছে তার জন্য।

 

বাংলাদেশ সময়: ০৭:৮৯ পিএম

নিউজক্রিকেট/এসএমএস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »