ফিল্ডিংয়ে বিশেষ রেকর্ডের মালিক রিয়াদ

ইমতিয়াজ চৌধুরী »

রেকর্ড ভাঙা-গড়ার খেলা ক্রিকেটের রেকর্ড বুকে প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। নতুন কৃর্তীর ভীড়ে বিলীন হয়ে যায় পুরনো সব ইতিহাস। এমনই এক বিশেষ রেকর্ডের মালিক বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। ক্যারিয়ারে জুড়ে খেলা ৩২৫ ম্যাচ থেকে এ রেকর্ড গড়েছেন ২০০৭ সালে লাল-সবুজের জার্সি গায়ে তোলা এই অলরাউন্ডার।

টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি! ক্রিকেটের তিন সংস্করণেই সমানভাবে দাপিয়ে বেড়ানো রিয়াদ ক্যাচ ধরেই এই কীর্তি গড়েন। ফিল্ডিংয়ে নিয়েছেন ১৩৪টি ক্যাচ। যা বাংলাদেশী কোনো ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ক্যাচ ধরার একমাত্র নজির। এছাড়াও আলাদাভাবে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে ক্যাচ ধরার তালিকাতেও আছেন শীর্ষে।

সাদা পোশাকে নিয়েছেন সর্বমোট ৩৮টি ক্যাচ। ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত ৪৯ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ৮৫ ইনিংস থেকে ইনিংসে সর্বোচ্চ তিনটি ক্যাচ নেন মাহমুদউল্লাহ রিয়াদ। ওয়ানডেতে ১৮৮ ম্যাচ থেকে ৬৪টি। ইনিংসে সর্বোচ্চ তিনটি। ২০০৭ সাল হতে এখন পর্যন্ত ৮৭ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে ক্যাচ ধরেছেন ৩২টি ক্যাচ। যেখানে ইনিংসে সর্বোচ্চ দুইটি।

এ তালিকায় রিয়াদের পেছনে রয়েছেন জাতীয় দলের আরো তিন তারকা ক্রিকেটার। টেস্টে ৩৯ ম্যাচ থেকে ৩০ ক্যাচ নিয়ে ইমরুল কায়েস, ওয়ানডেতে ২১৮ ম্যাচ থেকে ৬১ ক্যাচ নিয়ে মাশরাফি বিন মোর্তজা এবং টি-টোয়েন্টিতে ৫০ ম্যাচ থেকে ২৭টি ক্যাচ নিয়ে তিন ফরম্যাটে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার তালিকায় দ্বিতীয় স্থানে আছেন সৌম্য সরকার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »