নিউজ ডেস্ক »
করোনা ভাইরাসের কারনে বিশ্ব ক্রিকেট ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে। মাঠের ক্রিকেট পুরোপুরি স্থগিত হয়েছে। ১৫ মার্চের পর কোনো ধরনের প্রতিযোগিতামূল ক্রিকেট মাঠে গড়ায় নি। ঘরোয়া ক্রিকেট তো স্থগিত আছেই পাশাপাশি সকল ধরনের আন্তর্জাতিক দ্বিপাক্ষিয় সিরিজও ধীরে ধীরে স্থহিত হচ্ছে। এবার দক্ষিণ আফ্রিকা আগামী জুন মাসে তাদের শ্রীলঙ্কা সফর স্থগিত করার ঘোষনা দিয়েছে।
রোববার (২০ এপ্রিল) ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) সফর স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছে। সফরে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিলো।
সিএসএ’র ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী জ্যাক ফাউল বলেন, ‘প্রোটিয়ারা লকডাউনের মধ্যদিয়ে সফরের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারছে না। তবে এর চেয়েও ক্রিকেটারদের স্বাস্থ্য ঝুঁকির কথা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিন্তা করছি। সে কথা ভেবেই সফরটি আমরা বাধ্য হয়ে স্থগিত করছি। তবে যত দ্রুত সম্ভব আমরা পরবর্তী সময়ে আবার সফরসূচী নির্ধারণ করবো।’
বাংলাদেশ সময়: ০৫:৪১ পিএম
নিউজক্রিকেট/এসএমএস
