করোনায় বিপিএল নিয়ে শঙ্কা, আর্থিক ক্ষতির সম্মুখীন বিসিবি

নিউজ ডেস্ক »

বিশ্বজুড়ে করোনার প্রভাবে স্থবির হয়ে পড়েছে ক্রীড়া বিশ্ব। একে একে বাতিল হচ্ছে সকল প্রকার আন্তর্জাতিক ইভেন্ট ও দ্বিপাক্ষিক সিরিজগুলো। এমনকি এবছরের শেষ দিকে নভেম্বরের দিকে অনুষ্ঠিত হবার কথা ছিলো বাংলাদেশ প্রিমিয়ার লীগ ( বিপিএল ) ক্রিকেট এর ৮ম আসরের খেলা। তবে করোনার জন্য সেটি সঠিক সময়ে নাও হতে পারে। কেননা সবকিছু যদি ঠিক হয়ও সারাবছর যে দ্বিপাক্ষিক সিরিজ বাতিল হয়েছে সেগুলো আবারো শুরু করতে চাইতে পারে সবাই। আর এবার যদি বিপিএল অনুষ্ঠিত না হয় তবে অনেক বড় আর্থিক ক্ষতির মুখে পড়বে বিসিবি।

গত বছরের বিপিএল এর যে সপ্তম আসর অনুষ্ঠিত হয়েছে সেটি অনুষ্ঠিত হয়েছে এবছরের জানুয়ারিতে। জাতীয় নির্বাচনের কারণে এমন সিদ্ধান্ত নিতে হয়েছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি ) কে। তবে পূর্ব ঘোষণা অনুযায়ী ২০২০ সালে বিপিএল এর ৮ম আসরের খেলা মাঠে গড়ানোর কথা ছিলো এবছরের নভেম্বরে। যেটা বিপিএল এর গভর্নিং কাউন্সিল আগেই জানিয়ে দিয়েছিলো।

কিন্তু বর্তমান বাস্তবতা যেন বড়ই নির্মম। করোনার আতঙ্কে মানুষ এখন মৃত্যুর আতঙ্ক নিয়ে দিন পার করছে। এখন ক্রিকেট বা খেলাধুলা নিয়ে আলোচনা নিছক বোকামি বলা যায়। আর যার কারণে হয়তো এবারের বিপিএলেও এই করোনার থাবায় বসতে পারে। হয়তো এবারের বিপিএল স্থগিত হতেও পারে।

করোনার জন্য বাংলাদেশ দলের কয়েকটা সিরিজ স্থগিত হয়েছে। আরো কিছু সিরিজ শঙ্কায় রয়েছে। এগুলোতে এমনিতেই আর্থিক ক্ষতির মুখে পড়ছে বিসিবি। তার মধ্যে যদি এবার বিপিএল আয়োজন না হয় তবে আরো বাড়তি ক্ষতির মুখে পড়বে বিসিবি। বিপিএল হচ্ছে বিসিবির আয়ের এক বড় উৎস। তাই বিপিএল এবার মাঠে না গড়ালে বিশাল ধাক্কা খাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি )।

বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ তে সোহেল বলেছেন, ” বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় বিপিএল নভেম্বরে আয়োজন হবে কিনা এখন বলা যাবে না। পুরো বিশ্বের অবস্থা এখন খারাপ। বিপিএল এর কয়েক মাস আগে আমরা এটা নিয়ে নিশ্চিত জানাতে পারবো।”

তিনি আরো বলেন, ” বর্তমানে একের পর এক সিরিজ বন্ধের কারণে স্বাভাবিকভাবেই বিসিবি আর্থিক ক্ষতিতে রয়েছে। এখন যদি বিপিএল পিছিয়ে যায় তবে বিপিএল থেকে বিসিবি যে আর্থিক সুবিধা পায় সেটিও পাবে না। সেক্ষেত্রে বিসিবি আরো আর্থিক ক্ষতির সম্মুখীন হবে।”

নিউজ ক্রিকেট/ জিএনএইচ
বাংলাদেশ সময় বিকেল ৫ টা ০৫ মিনিট

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »