নিউজ ডেস্ক »
করোনা ভাইরাস সংক্রমণের পরিস্থিতি মোকাবেলায় এগিয়ে আসতে নিজের জার্সি নিলামে তুলেছিলেন ইংল্যান্ডের জস বাটলার। পেয়েছিলেন চড়া দামও। বাংলাদেশ ক্রিকেট দলের মুশফিকুর রহিমও ঘোষণা দেন তার ঐতিহাসিক ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ২০০ রান করা ব্যাটটি নিলামে তুলবেন। সবাই হয়তো ভাবছে বাটলারকে দেখে এমন সিদ্ধান্ত৷ তবে মুশফিকের কন্ঠে অন্য সুর।
মুশফিকুর রহিম জানান, বাটলার তার জার্সি নিলামে তুলার আগেই নিলামের কথা চিন্তা করেছিলেন মুশফিক। কিন্তু বাংলাদেশে নিলামের কোনো মাধ্যম না থাকায় তিনি দ্বিধায় ছিলেন। তার কারণে চিন্তা ভাবনা করতে একটু সময় লেগেছিল৷
দেশের শীর্ষ সংবাদ পত্রিকা কালের কন্ঠকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আসলে বাটলারের ব্যাপারটা প্রচারিত হওয়ার আগেই ব্যাট নিলামের কথা আমার মাথায় এসেছিল। কিন্তু দেশে এমন জিনিস নিলামে তুলার সুনির্দিষ্ট কোনো মাধ্যম নেই। একটু দ্বিধায় ছিলাম কিভাবে কাজটা হবে আর কত টাকা উঠবে।‘
নিমালের পুরো অর্থ যেহুতু মানুষের উপকারের জন্য চলে যাবে তাই একটু বেশি অর্থই আশা করেন মুশফিক৷ এ ব্যাপারে মুশি বলেন, ‘একটু বেশি টাকা প্রত্যাশা করছি। আমি চাই বেশি মানুষকে সহায়তা করতে। বেশি মানুষকে দেয়ার মত অর্থ উঠে কিনা তা ভাবতে ভাবতে বেশি সময় গেছে।‘
উল্লেখ্য, ক্রিকেট জগতে বাটলার ছাড়াও পাকিস্তানের ওয়াসিম আকরাম তার স্বারক আর সারফারাজ তার ব্যাট নিলামের তুলার ঘোষণা দিয়েছিলেন। বাংলাদেশের সাকিব আল হাসানও কিছুদিন আগে তার জার্সি, প্যাড, ব্যাট নিলামের তুলার ঘোষণা দেন।
